নবদ্বীপে চাঞ্চল্যকর ঘটনা, বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঠাকুরমার মৃতদেহের উপর ঝাঁপিয়ে পড়ল নাতি

নিউজ বাজার ২৪ ডেস্ক : নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বৈদ্যুতিক চুল্লিতে ঠাকুমার মৃতদেহ ঢোকানোর সময় তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ল ৩০ বছর বয়সী নাতি ইন্দ্রজিৎ বিশ্বাস। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শ্মশানকর্মী ও উপস্থিত শ্মশানযাত্রীদের তৎপরতায় যুবককে জ্বলন্ত চুল্লি থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার কখন ,কোথায় ঘটেছে ও বিবরন:  আজ মঙ্গলবার রাতে নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

ঘটনার বিবরণে জানা যায়, ট্রলিতে করে বৈদ্যুতিক চুল্লিতে শবদেহটি‌ প্রবেশ করাবার সময় বৃদ্ধার  নাতি ইন্দ্রজিৎ বিশ্বাস আচমকা ঠাকুমার দেহের ওপর ঝাঁপিয়ে পড়েন।

কিভাবে উদ্ধার ও   বর্তমান পরিস্থিতি: ঘটনার আকস্মিকতায়  উপস্থিত সকলে হতবাক হয়ে যান, তাদের চিৎকারে শ্মশানকর্মীরা ও শ্মশানযাত্রীরা দ্রুত চুল্লির সামনে গিয়ে যুবককে টেনে বাইরে বের করে আনেন। ততক্ষণে তাঁর চোখ, মুখ ও শরীরের কিছু অংশ পুড়ে  গিয়েছে।তাঁকে গুরুতর আহত অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

মৃতার পরিচয়:  স্থানীয়দের কাছ থেকে জানা যায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গেদে এলাকা থেকে এক বৃদ্ধা মহিলার মৃতদেহ শেষকৃত্যের জন্য শ্মশানে আনা হয়েছিল।

কোন পরিস্থিতিতে ও যুবক মৃতদেহের সঙ্গে চুল্লিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন, তা এখনও পরিবারের কাছে স্পষ্ট নয়।

সপ্তাহের সেরা

মৃত্যুর আগেই নিজের শ্রাদ্ধ! ৯০০ জনকে ভোজ, নাতির হাতে সংসারের ভার

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: মৃত্যুর পর কে কীভাবে...

মানিকচক-রতুয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ গেল সিভিক ভলান্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকের

স্কুটির ধাক্কায় মোটরবাইক থেকে ছিটকে পড়লেন সিভিক ভলান্টিয়ার, অটোর...

২৯৮ বছরে কৃষ্ণনগরের বুড়িমা! ২২ কেজি সোনা-রুপোর গয়নার সাজ, এবার সারা বছর পুজোর সুযোগ

রাজা কৃষ্ণচন্দ্রের ঐতিহ্য, ২২ কেজি গয়নায় সাজবেন বুড়িমা! ভক্তদের...

Topics

ষষ্ঠীর রাতেই জনজোয়ার,ভীড় সামলাতে তড়িঘড়ি মন্ডফ বন্ধ করল পুলিশ

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪:রবিবার সন্ধ্যা থেকেই হুগলির মানকুণ্ডুতে জগদ্ধাত্রী...

শেষ ম্যাচে ২২ রানে রুদ্ধশ্বাস জয়! নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়

ডিজিটাল ডেস্ক নিউজ বাজার ২৪: নিউজিল্যান্ডের মাটিতে দাপট দেখিয়ে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img