জানুয়ারির শেষেই বিদায় নিচ্ছে শীত, বঙ্গে বাড়ছে তাপমাত্রা
শীত আসার আগেই চলছিল শীতের খোঁজ।এসেছিল বটে, তবে বেশিদিন টেকেনি।
বঙ্গে জানুয়ারির শুরুতে হাড়কাঁপানো ঠান্ডার পর, মাসের শেষ দিকেই বিদায়ের সুর। এখন শীতের দাপট তো দূরের কথা, হালকা আমেজটুকুও টিকে আছে শুধু সকাল আর সন্ধ্যায়।
বেলা বাড়লেই গরমের ভাব স্পষ্ট।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পূর্ব বিহারের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যের একাধিক জেলায় বাড়ছে তাপমাত্রা।
কলকাতায় মেঘলা সকাল, দিনে গরম
শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশ ছিল মেঘলা। তবে বেলা বাড়তেই আকাশ অনেকটাই পরিষ্কার হয়।
এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,
আগামী কয়েকদিন কলকাতায় তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যেই।
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বেড়েছে রাতের তাপমাত্রা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
তবে সকালের দিকে থাকছে হালকা কুয়াশার মোড়ক।
উত্তরবঙ্গে কুয়াশার দাপট
জানুয়ারির শেষেও উত্তরবঙ্গে কুয়াশা ভালোই প্রভাব ফেলবে।
সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা।
দৃশ্যমানতা কমে
৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে।
পাহাড়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা
হাওয়া অফিস জানিয়েছে,
দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা
কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে
- mausam





