Newsbazar24 Desk: জলপাইগুড়ি শহরের উত্তর রায়কত পাড়ার একটি বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার করেছে পুলিশ ও বিএসএফ। এই ঘটনার প্রেক্ষিতে ওই কুঠির গুরুমা পিপাসা হিজরাকে গ্রেপ্তার করা হয়েছে
এই যৌথ অভিযানে উদ্ধার হওয়া সামগ্রী:
: তল্লাশি চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে
বিদেশি যোগসূত্র : ওই বাড়ি থেকে ২টি বাংলাদেশি সিমকার্ড এবং বাংলাদেশের বার্থ সার্টিফিকেট (জন্ম সনদ) উদ্ধার হয়েছে ।
আন্তর্জাতিক যোগাযোগের অভিযোগ: পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া বাংলাদেশি সিমকার্ড ব্যবহার করে জলপাইগুড়িতে বসেই নিয়মিত বাংলাদেশ এবং পাকিস্তানে আন্তর্জাতিক ফোন করা হত।
সন্দেহভাজন গতিবিধি: তদন্তকারীরা জানতে পেরেছেন যে, সম্প্রতি মনসা পূজার সময়ে প্রায় ৩৫ জন বাংলাদেশি বৃহন্নলা এই কুঠিতে এসেছিলেন । তারা বর্তমানে কোথায় আছেন এবং কী উদ্দেশ্যে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
এর পাশাপাশি গুরুমা পিপাসা হিজরা কিছুদিন আগে পাকিস্তানে গিয়েছিলেন বলেও পুলিশ তথ্য পেয়েছে ।ধৃত পিপাসা হিজরা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং একে পুরনো শত্রুতার জেরে চক্রান্ত বলে দাবি করেছেন । পুলিশ, বিএসএফ এবং ডিরেক্টর অফ রেভেনিউ ইন্টালিজেন্স (DRI) যৌথভাবে এই বিদেশি যোগসূত্রের তদন্ত চালাচ্ছে



