আজ থেকে শুরু উচ্চ-মাধ্যমিক পরীক্ষা

Newsbazar24 :

২০২৫ উচ্চ-মাধ্যমিক শুরু হয়ে গেলো আজ অর্থাৎ ৩ মার্চ থেকে। প্রথমদিন প্রথম ভাষার পরীক্ষা। এবার প্রশ্ন ফাঁস ও নকল রুখতে আরও কঠোর সংসদ। জানা যাচ্ছে, মেটাল ডিটেক্টর দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে। তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে পরীক্ষার্থীদের। প্রসঙ্গত, মাধ্যমিকের সময় পরীক্ষা হলে মোবাইল বা অন্য কোনও বৈদ্যুতিন গ্যাজেট ব্যবহার করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করার কথা জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তারপরও পরীক্ষার হল থেকে মোবাইল-সহ ১৯ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। বাতিলও করা হয় তাদের পরীক্ষা। একই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তল্লাশিতে বাড়তি জোর দিচ্ছে সংসদ। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। তবে তল্লাশির কারণে পরীক্ষার্থীদের ১ ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার কিছুক্ষণ আগে পরীক্ষাথীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র। এবারে ছাত্র ছাত্রীদের উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্র থাকবে। প্রশ্নপত্র যাতে বাইরে না ছড়িয়ে পড়ে তার জন্যই এই পদক্ষেপ।

সংসদ সূত্রে জানা যাচ্ছে, এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। গত বছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পড়ুয়া। কিন্তু চলতি বছরে তা নেমে গিয়েছে প্রায় ২ লক্ষের উপর। এ বছর ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি। সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। রাজ্যজুড়ে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মোট ৭৯৮টি। এর মধ্যে ‘স্পর্শকাতর’ কেন্দ্র বলে চিহ্নিত হয়েছে ১৩৬টি। জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রের মূল গেটের মুখেই বসানো হবে মেটাল ডিটেক্টর। এছাড়াও, পরীক্ষাকেন্দ্রকে ঢাকা হবে সিসিটিভির মোড়কে। ২৫ জন পড়ুয়া পিছু থাকবে ১ জন গার্ড।

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img