শাহরুখ খানের দেওয়া বিজ্ঞাপন নিয়ে বাদশার উত্তর

Newsbazar24 :

শাহরুখ খান মাঝে মাঝেই নানা বিতর্কে জড়িয়ে পারেন, তা সিনেমা থেকে শুরু করে বিজ্ঞাপন পর্যন্ত। সেই নিয়ে সমালোচনা কম হয় নি। অভিনয়ের পাশাপাশি বলিউড বাদশাহের জীবনযাপন, কথাবার্তাও মানুষকে প্রভাবিত করে সবসময়। তাই তাঁর করা বিজ্ঞাপনের যে বিশেষ প্রভাব থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই এক সময় কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখ খান। একদিকে যখন গুটখার বিজ্ঞাপন নিয়ে অক্ষয় কুমার, অজয় দেবগণকে ঘিরে তীব্র কটাক্ষ চলছিল, অন্যদিকে তখন কোল্ড ড্রিঙ্কের বিজ্ঞাপনে অভিনয় করায় শাহরুখকে নিয়েও সমালোচনা শুরু হয়েছিল। অনেকেই মনে করেন, অনেকেই শাহরুখকে অনুসরণ করে।

দেশের সুপারস্টার হয়ে কেন কোল্ড ড্রিঙ্কের মতো অস্বাস্থ্যকর পণ্যের প্রচার করছেন, তা নিয়েও শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছিল বেশ কিছু স্বাস্থ্য বিষয়ক সংস্থার। সেইসময় এক সাক্ষাৎকারে শাহরুখকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তার জবাবও দিয়েছিলেন তারকা।
শাহরুখ খান বলেছেন , ‘আমি যে কোনও কর্তৃপক্ষকে বলব, যেগুলো মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে, সেগুলো নিষিদ্ধ করে দিন। দেশে এগুলো বিক্রি হতে দেবেন না। আপনারা যদি মনে করেন, বাচ্চাদের জন্য এই জিনিসগুলো খারাপ, তা হলে নিষিদ্ধ করে দিন। ধূমপান তো খারাপ, তা হলে কেন এখনও সিগারেটের উৎপাদন বন্ধ হচ্ছে না? কোল্ড ড্রিঙ্ক যদি অস্বাস্থ্যকর হয়ে থাকে, তা হলে বন্ধ করে দেওয়া হোক এর উৎপাদন। এতই যখন বিষাক্ত, ভারতে এর উৎপাদন বন্ধ করা হোক।’ তিনি আরও বলেন, ‘এগুলো বিক্রি হলে সরকারের ঘরে অর্থ আসে। তেমনই একজন অভিনেতা হিসাবে আমারও আয় হচ্ছে। তাই আমার আয় বন্ধ করবেন না। আমি এক জন অভিনেতা। আমি আমার কাজটুকুই করছি। সেখান থেকেই আমার আয় হয়। আর সবচেয়ে বড় কথা, আপনি যদি বোঝেন কোনও কিছু খারাপ, তা হলে সেটা আর ব্যবহার করবে না। এতে আর কোনও সমস্যা থাকার কথা নয়’।

সপ্তাহের সেরা

পুরাতন মালদায় মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ শিশু, এলাকায় শোক

মহানন্দা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ ২ শিশু নিউজ বাজার২৪...

গাজোলে বিজেপি নেতার ছেলের উপর হামলার অভিযোগ, গুরুতর আহত যুবক

চায়ের দোকানে বসে থাকার সময় হামলার অভিযোগ নিউজ বাজার২৪ ডেস্ক...

মতিঝিলের হোটেলের বন্ধ ঘরে কী চলছিল? আচমকা হানা পুলিশের, পর্দাফাঁস বড়সড় মধুচক্রের

পুলিশের অভিযানে আটক ৪, উদ্ধার ৪ মহিলা মুর্শিদাবাদের লালবাগের মতিঝিল...

২১ মে বাংলার আবহাওয়ায় বড় বদল!কলকাতা-মালদায় বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

মাছ চাষ করলেই পাবেন মোটা টাকা! ৬০% পর্যন্ত ভরতুকি দিচ্ছে কেন্দ্র,রইল আবেদনের নিয়ম

কারা পাবেন মাছ চাষের সরকারি ভর্তুকি? নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

Topics

পাকিস্তানকে ধুয়ে দিল বাংলাদেশ! টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ল বাংলাদেশ নিউজ বাজার২৪ ডেস্ক : ক্রিকেট...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img