Tuesday, December 16, 2025
19 C
Kolkata

জীবিকার স্বার্থে টলি পাড়ার নামি পরিচালক এখন রাস্তায় বিক্রি করছেন ঘুগনি

Newsbazar24 :

সিনেমা জগৎ মানেই প্রচুর অর্থ, প্রচুর বিলাস, প্রচুর গ্ল্যামার – এমন ধরনাই সাধারণ মানুষের। তাদের চোখে কখনই কয়নের উল্টো দিকটা ধরা পরে না। কিন্তু কখনো কখনো তা প্রকাশ্যে চলে আসে। সামনে এসে পড়েছেন পরিচালক অয়ন সেনগুপ্ত এবং তাঁর অভিনেত্রী স্ত্রী। গত দু’ বছরের বেশি সময় ধরে তাঁর হাতে কাজ নেই। তাই অন্ন সংস্থানের জন্য বাধ্য হয়ে খাবারের স্টল দিয়েছেন। তাঁদের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাদের ভক্তদের মধ্যে নেমে এসেছে অনুশোচনা। তবে তাঁদের দুজনের কিন্তু এই নিয়ে কোনো দুঃখ নেই। কালীঘাট মেট্রো স্টেশনের গেটে তপন থিয়েটারের কাছে অস্থায়ী দোকান সস্ত্রীক অয়নের। বিক্রি করছেন মাটন কিমা ঘুগনি। তাতে আছে মাংসের কিমা, মাটন চর্বি, আলু এবং নারকেল। সব মিলিয়ে খুবই ব্যস্ত দুই শিল্পী। ব্যবসা ভালোই জমে গেছে।

তবুও কোথাও যেন ধাক্কা খাচ্ছে বিনোদন জগতের গ্ল্যামার! এছাড়াও তাঁদের দোকানে আছে চিকেন পকোড়া, ভেজিটেবল চপ এবং লোটে ফ্রাই। রাস্তায় দাঁড়িয়ে মুখরোচক এই খাবারগুলি বিক্রি করছেন অয়ন সেনগুপ্ত এবং তাঁর স্ত্রী। ক্রেতারা মুগ্ধ খাবারের স্বাদে। অয়ন জানালেন তাঁর স্ত্রী বর্তমানে অভিনয় করছেন ‘গীতা এল এল বি’ ধারাবাহিকে। তারপরে কিছুটা ক্ষোভের সঙ্গেই তিনি বলেন, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘কে আপন কে পর’, ‘দীপ জ্বেলে যাই’, ‘ভানুমতীর খেল’, ‘সন্ধ্যাতারা’, ‘জয়ী’-এর মতো অনেক জনপ্রিয় ধারাবাহিক তিনি পরিচালনা করার পরেও এখন কোনো আজ্ঞত কারণে প্রযোজকরা তার দিক থেকে মুখ ফিরিয়েছেন। এর পিছনে বিশেষ কোনো রাজনীতি কাজ করছে কিনা সেই ব্যাপারে কোনো উত্তর দেন নি অয়ন।

Hot this week

রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় মালদহের আসিফ হোসেনের ব্রোঞ্জ পদক

Newsbazar24 রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আবারো মালদহের এক প্রতিযোগীর সাফল্য।...

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

Topics

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img