রঘু ডাকাতের দাড়ি আর নেই দেবের 

Newsbazar24:

 

কয়েক মাস ধরেই একগাল দাড়ি নিয়ে দেবকে দেখা যাচ্ছিলো বিভিন্ন অনুষ্ঠানে।

খোকাবাবু’ দেবের এই লুক ভক্তদের পছন্দও হয়েছিল খুবই। আসলে ‘রঘু ডাকাত’ ছবিতে কিংবদন্তি ডাকাত হয়ে উঠতে ওই দাড়ি রেখেছিলেন নায়ক। তবে এবার সম্ভবত শুটিং শেষ হয়েছে। তাই দেব যে পেল্লাই দাড়ি এবার উড়িয়ে দেবেন, তা জানাই গিয়েছিল ট্রিমার হাতে তাঁর আয়নার সামনে দাঁড়ানোর পোজ দেখে। অবশেষে চেনা লুকে ধরা দিলেন দেব। জিতে নিলেন নেটিজেনদের মন। চলতি বছরের পুজোর ছবি নিয়ে এখন থেকেই বাংলা সিনেপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে দেব-ভক্তরা। গত কয়েক বছর ধরেই পুজোর ছবিতে চমক দিচ্ছেন তিনি।

 

নিজেকেই বারবার ভাঙছেন সুপারস্টার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এই পুজোয় দেবকে দেখা যাবে বাংলার দোর্দণ্ডপ্রতাপ ডাকাতের ভূমিকায়। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ‘রঘু ডাকাত’ ছবিতে এক্কেবারে ভিন্ন লুকে ধরা দেবেন নায়ক। আর সেকারণেই দর্শকের অধীর অপেক্ষা। এই ছবির জন্য নিজেকে ফের ভেঙেছেন দেব। পরিবর্তন এনেছেন নিজের শারীরিক গঠনেও। শিখেছেন ঘোড়সওয়ারি। শুধু তাই নয় এই ছবির ক্ষেত্রে উল্লেখ্য যে বিষয় তা হল সুপারস্টারের দাড়ি। এই চরিত্রের জন্য দশ মাস একগাল দাড়ি রেখেছিলেন দেব। থাইল্যান্ড থেকে শুটিং সেরে শহরে ফিরেই শনিবার সন্ধ্যায় একটি ছবি পোস্ট করেন দেব। আর তার ক্যাপশনে লেখেন, ‘দশ মাস বাদে অবশেষে মিস্টার বেয়ার্ডকে বিদায় জানানোর সময় এসেছে।’

সপ্তাহের সেরা

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

দুর্গাপুজোয় কাজ নেই, ভোটেই বাজছে ঢাক—মালদায় ঢাকিদের রমরমা

কেন বাড়ছে ঢাকিদের চাহিদা নিউজ বাজার২৪ ডেস্ক: গত বছরের দুর্গাপুজোর...

১৮ এপ্রিল ভিজবে উত্তরবঙ্গ! মালদা সহ উত্তরের জেলাগুলোতে কালবৈশাখীর পূর্বাভাস

১৮ এপ্রিল উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে নিউজ বাজার২৪ ডেস্ক: আলিপুর...

আপনার পার্টনার কি নেতিবাচক? এই ৭ লক্ষণ দেখলেই বুঝে নিন সত্যি!

নেতিবাচক পার্টনার বলতে কী বোঝায় সম্পর্কে সবসময় সবকিছু ভালো থাকে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img