Wednesday, December 17, 2025
18 C
Kolkata

রামচন্দ্রের ভূমিকায় রণবীর – মুগ্ধ আলিয়া 

Newsbazar24:

 

খোদ রামানন্দ সাগরের টেলিপর্দার রাম অরুণ গোভিলও বলিউড তারকার রাম হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ‘মহাভারত’-এর ভীষ্ম মুকেশ খান্নাও কটুক্তি করতে ছাড়েননি!

লক্ষ্মীবারে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর ঝলক। পরিচালক নীতেশ তিওয়ারি এই সিনেমা ঘোষণা করার পর থেকেই দর্শক-অনুরাগীরা রণবীর কাপুরকে রঘুনন্দন বেশে দেখার জন্য মুখিয়ে ছিলেন। ইন্ডাস্ট্রির অনেকে আবার নাম না করে পরোক্ষভাবে ‘রমণীমোহন’ কাপুরনন্দনের অতীত কেচ্ছার প্রসঙ্গ উত্থাপন করে কটাক্ষ-সমালোচনা করেছিলেন। সেসব সমালোচনা নিয়ে নির্মাতা কিংবা অভিনেতার কেউই মুখ খোলেননি। তবে বৃহস্পতিবার পয়লা ঝলক মুক্তি পেতেই নিন্দুকদের মুখে কুলুপ! স্বাভাবিকভাবেই উত্তেজনায় ফুটছেন রণবীর ভক্তরা। স্ত্রী আলিয়া ভাটের প্রতিক্রিয়ার দিকেও নজর ছিল সকলের। কারণ তিনি স্বামী রণবীর কাপুরের সবথেকে বড় ‘চিয়ার লিডার’।

 

রামায়ণ’-এর ফার্স্ট লুক দেখে শেষমেশ মুখ খুললেন কাপুরদের বউমা। স্বামী যখন রামের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলছিলেন, তখন রামমন্দির উদ্বোধনের দিন নিজের সাজপোশাকেই রামপ্রেম জাহির করেছিলেন আলিয়া ভাট। কাপুরবধূর সেই ‘রামায়ণ’ শাড়ি রীতিমতো ‘টক অফ দ্য টাউন’ হয়ে ওঠে! এবার ‘রামায়ণ’-এর ঝলক দেখেও নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন। তবে কতিপয় শব্দে। ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর ফার্স্ট লুকে রঘুনন্দনের বনবাসের খানিক ঝলক দেখানো হয়। যেখানে গেরুয়া বসন পরনে তিরন্দাজি রণবীর কাপুরকে দেখা গিয়েছে। অভিনেতার মুখ না পুরোপুরি দেখা না গেলেও, যেটুকু দেখানো হয়েছে, তাতেই কৌতূহলের পারদ চড়েছে। উত্তেজনায় ফুটছেন অনুরাগীরা।

আলিয়া বলেছেন, “কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছে এমন একটা কর্মকান্ডের শুভসূচনা হল, যা আজীবন মনে রাখার মনে রাখার মতো।”

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img