Saturday, February 14, 2026
27 C
Kolkata

কাশ্মীরে পর্যটক হত্যা কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া মিমির 

Newsbazar24 :

২২ এপ্রিল কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গি হানায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন। আহত আরও ২০। মারার আগে ধর্মীয় পরিচয় জেনে তাঁদের গুলি করা হয়েছে। এমন নিন্দনীয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ঘটনার তীব্র নিন্দা করেছেন তারকারাও। এই ঘটনা নিয়ে সরব অভিনেত্রী মিমি চক্রবর্তীও। অভিনেত্রী বলেন, ‘গতকাল যাঁরা দুর্ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাঁদের সকলের জন্য আমার হৃদয় কাঁদছে। নিরীহ কিছু মানুষ বেড়াতে গিয়েছিলেন, আনন্দ করতে গিয়েছিলেন, তাঁদের প্রিয়জনের সঙ্গে। কারও সদ্য বিয়ে হয়েছে, কারও হয়তো প্রথমবার তাঁর পার্টনারের সঙ্গে ট্রিপ ছিল। কারও স্বপ্নের জায়গা ছিল এই কাশ্মীর। কেউ-কেউ হয়তো একটা ভিডিয়ো তৈরি করেছেন, প্রথমবার শিকারায় চড়ে কতটা মজা লাগছে তা নিয়ে। এখন সেই জায়গায় ছড়িয়ে রয়েছে মৃতদেহ, রক্ত, সারাজীবন ধরে চলে আসা সন্ত্রাসের ছাপ, ভয়ঙ্কর স্মৃতি, হাহাকার।’

মিমির কথায়, ‘আমি প্রার্থনা করি, সমবেদনা জানাই, যেসব প্রাণ গেল, তাঁদের জন্য। যেসব মানুষ এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছেন, তাঁদের সকলের জন্যই আমার প্রাণ কাঁদছে।’ গতবছর মাকে নিয়ে ঘুরতে ভূস্বর্গে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই প্রসঙ্গ টেনে নায়িকা বলেন, ‘গত বছর মাকে সঙ্গে নিয়ে সোনমার্গ গিয়েছিলাম। ভীষণ সুন্দর জায়গা। এই ঘটনার পর তো যে, কোনও টুরিস্ট স্পট ঘিরেই এরকম আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে। আগেও অন্য শহরে এরকম হয়েছে।

১৪ ফেব্রুয়ারির প্রেমের দিনে লুকিয়ে রক্তাক্ত ইতিহাস! কে ছিলেন সেন্ট ভ্যালেন্টাইন?

ভ্যালেন্টাইন্স ডে: প্রেমের দিনে লাল রঙের গল্প ও আত্মত্যাগের...

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

Topics

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img