‘বাংলা যেন দ্বিতীয় কাশ্মীর হয়ে না যায় ‘ – পরিচালক বিবেক অগ্নিহোত্রী

Newsbazar24:

এই মুহূর্তে পরিচালক বিবেক অগ্নিহোত্রী পরবর্তী সিনের শুটিংয়ের জন্য আছেন বাংলায়। বাংলার সাম্প্রতিক ঘটনায় তিনি খুবই উদ্বিগ্ন। তিনি পয়লা বৈশাখের শুভদিনে বাংলা ও দেশের যুবসমাজের উদ্দেশে বার্তা দেন। কারণ, গতকালই বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। গত কয়েকদিনে মুর্শিদাবাদের চেনা ছবি যেন অচেনায় পরিণত হয়েছে। ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে সেখানকার উত্তাল পরিস্থিতি। যা উদ্বেগ বাড়িয়ে চলেছে আমজনতার। এমন আবহে বিপাকে পরিচালক বিবেগ অগ্নিহোত্রী। মুর্শিদাবাদে চলছিল তাঁর আগামী ছবি দ্য দিল্লি ফাইলস-এর শুট। তবে বর্তমান পরিস্থিতিতে শুট করা অসম্ভব বলেই মনে হচ্ছে। পয়লা বৈশাখের সকালে নিজের আসন্ন ছবি ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর (The Delhi Files: The Bengal Chapter) সেট থেকে কিছু বিটিএস (Behind The Scenes) ছবি শেয়ার করে তিনি জানান, “এই পয়লা বৈশাখে মা কালীকে প্রণাম জানাই এবং প্রার্থনা করি যেন, বাংলায় শান্তি ও সম্প্রীতি ফিরে আসে। আমি বাংলার যুবসমাজকে আহ্বান জানাচ্ছি, সাহস ও প্রজ্ঞার সঙ্গে উঠে দাঁড়াও, নেতৃত্ব দাও ভারতীয় পুনর্জাগরণে। বাংলা যেন কখনও কাশ্মীর না হয়ে যায়। শুভ নববর্ষ। জয় মা কালী। জয় হিন্দ।”

প্রথম ছবিতে, বিবেককে একটি আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। যেখানে দেবী কালীর একটি ছবি রয়েছে। অন্য ছবিতে, দেবী কালীর শক্তিশালী ছবি স্পষ্টভাবে প্রদর্শিত হচ্ছে, যা শক্তি এবং ভক্তির প্রতীক। বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ, ঐতিহ্যবাহী বাঙালি ক্যালেন্ডারের শুরু হয়। এটি বাংলা নববর্ষের প্রাণবন্ত সূচনা করে। প্রসঙ্গত, ওয়াকফ বিল নিয়ে উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদ (Murshidabad)। রাস্তায় নেমে এই আইনের বিরোধীতা করছেন সংখ্যালঘু সমাজের বহু মানুষ। উত্তেজনার আঁচে পুড়ছে মালদহ, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনাও। বিগত কিছুদিনের মুর্শিদাবাদের ভয়ঙ্কর পরিস্থিতিতে মৃত্যু ৩ জনের। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এমন আবহের জেরেই বাধ্য হয়ে বিবেক অগ্নিহোত্রী তাঁর আগামী সিনেমা ‘দ্য দিল্লি ফাইলস: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর শ্যুটিং আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img