জোড়া ডিভোর্সের ধাক্কা এসে লাগলো টলিপাড়ায় 

Newsbazar24:

টলি পাড়ায় বিয়ে বা প্রেম থেকে অনেক জোরে ছোটে ডিভোর্সের খবর। সদ্য একটা ডিভোর্সের খবর আসতে না আসতেই ঘাড়ে আরেক বিবাহবিচ্ছেদের খবর।

প্রথম খবরের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আরও এক ডিভোর্সের খবরে হতবাক অনুরাগীরা। পর্দায় তাঁরা প্রত্যেকেই তাঁদের বড় পছন্দের মানুষ। প্রথমে খবর আসে সুস্মিতা রায় ও সব্যসাচী চক্রবর্তীর ডিভোর্সের। এদিন সুস্মিতার জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সেই খবর সোশাল মিডিয়ায় তুলে ধরেন সুস্মিতার সাংবাদিক স্বামী সব্যসাচী চক্রবর্তী। সুস্মিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘ভালো থাক। বড় হ আরও। জন্মদিনে, আমার শেষতম শুভেচ্ছায় অনেক ভালো থাকিস। নতুন অধ্যায় ভালো হোক। আমরা আলাদা হচ্ছি। কিছু জিনিস দু তরফে মিলল না, মন খারাপ দু তরফেই।

প্রথম খবরে ধাতস্থ হয়ে ওঠার আগেই এদিন বিকেলে আসে টেলিদুনিয়ায় আরও এক জুটির ডিভোর্সের খবর। ঘর ভাঙছে দীপ্সিতা মিত্র ও কৌশিক চক্রবর্তীর। এই মুহূর্তে দীপ্সিতা অভিনয় করছেন ভিডিও বউমা ধারাবাহিকে। অন্যদিকে কৌশিক অভিনয় করছিলেন ‘রোশনাই’ ধারাবাহিকে। এদিন নিজের ইনস্টাগ্রামে দীপ্সিতা একটি পোস্ট করে জানান তাঁদের ঘর ভাঙার কথা। অভিনেত্রী লেখেন, ‘আমি ও কৌশিক আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আর একসঙ্গে নেই। আমরা আমাদের বিয়েটা টিকিয়ে রাখার জন্য অনেকরকম চেস্টা করেছি কিন্তু শেষ অবধি পারলাম না।”

সপ্তাহের সেরা

ভোটের ৪৮ ঘণ্টা আগেও তোলা যাবে নাম! সুপ্রিম কোর্টের নির্দেশে আশার আলো

নিউজ বাজার২৪ ডেস্ক :ভোটার তালিকায় নাম না থাকলে ভোট...

শ্রেয়স-প্রভসিমরনের জুটিতে কুপোকাত মুম্বই, ওয়াংখেড়ে জয়ে পাঞ্জাবের দাপট

ম্যাচের শুরুতেই ডি ককের দাপট, বড় স্কোর মুম্বইয়ের নিউজ বাজার২৪...

বামেদের ভোট কি বিজেপিতে যাচ্ছে? বিমান বসুর দাবিতে তোলপাড় রাজনীতি

বাম ভোট বিজেপির দিকে যাচ্ছে কেন? নিউজ বাজার ২৪ ডেস্ক,...

ট্যাক্সি ও অটো চালকদের জন্য নতুন নিয়ম! এবার এই ভাষা না জানলে মিলবে না পারমিট

ট্যাক্সি-অটো চালকদের জন্য নতুন নিয়মের মূল দিকগুলো ট্যাক্সি ও অটো...

১৭ এপ্রিলের আবহাওয়া: উত্তরবঙ্গের ৫ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

দার্জিলিং-কালিম্পংয়ে বেশি প্রভাব, ঝোড়ো হাওয়ার সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক :...

Topics

নেতিবাচক মানুষ থেকে সাবধান! মনের শান্তি বজায় রাখতে মেনে চলুন এই টিপস

নিউজ বাজার২৪ ডেস্ক: আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন,...

শিশুদের আধার কার্ডে বড় আপডেট: বাড়িতে বসেই করুন ‘বাল আধার’-এর আবেদন

অনলাইনে বাল আধার আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিউজ বাজার২৪ ডেস্ক...

লখনউকে উড়িয়ে শীর্ষে আরসিবি, বোলারদের দাপটে উচ্ছ্বসিত অধিনায়ক পাটিদার

পেসারদের দাপটে বড় জয়, সহজেই লক্ষ্য ছুঁলো বেঙ্গালুরু নিউজ বাজার২৪...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img