করিনা কাপুর খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার দ্বন্দ্ব এখন অতীত

Newsbazar24:

একসময় বলিউড দাপিয়ে বেড়িয়েছেন করিনা কাপুর খান এবং প্রিয়াঙ্কা চোপড়া। এখনও তাদের অবাধ বিচরণ মুম্বাই জগতে। তাঁরা দু’জনেই তাঁদের প্রতিভা, শৈলী এবং শক্তিশালী অভিনয় দিয়ে দশকের পর দশক ধরে দর্শকের মুগ্ধ করে এসেছেন। এখনও সমান দাপটের সঙ্গে কাজ করছেন তাঁরা। বর্তমানে দু’জনই তাঁরা মা হয়েছেন। কাজের পাশাপাশি দু’জনই দক্ষ হাতে সামল দিচ্ছেন সংসার। কিন্তু জানলে অবাক হবেন একটা সময় এই দুই অভিনেত্রীর জড়িয়ে পড়েছিলেন গুরুতর বিবাদে। ২০০৪ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘এতরাজ’ ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন করিনা ও প্রিয়াঙ্কা। আর তারপর থেকেই এই সমস্যার সূত্রপাত হয়েছিল। তাঁদের উত্তেজনা আড়াল-আবডালের গণ্ডি ছাড়িয়ে এসে পড়ে দর্শকদের সামনে। ‘কফি উইথ করণ’-এও এই সমস্যার আঁচ পৌঁছে গিয়েছিল। করণ জোহর তাঁর শোতে করিনাকে জিজ্ঞাসা করেছিলেন প্রিয়াঙ্কাকে তিনি কী জিজ্ঞাসা করতে চান? এই প্রশ্নে করিনা ঠাট্টার সুরে উত্তর দিয়েছিলেন, ‘প্রিয়াঙ্কা কোথা থেকে এমন অ্যাকসেন্ট শিখেছে, এটাই আমি শুধু চিন্তা করি।’আর তাঁর এই কথা শুনেই কড়া জবাব দেন প্রিয়াঙ্কা। করিনার উপস্থিতিতেই তিনি বলেন, ‘আমার মনে হয় ওঁর প্রেমিক (বর্তমানে স্বামী সইফ আলি খান) যে জায়গা থেকে শিখেছিলেন, সেখান থেকেই।’

তবে এখানেই শেষ নয়। গুঞ্জন শোনা গিয়েছিল, করিনা এবং প্রিয়াঙ্কা বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে একটা কনসার্টের সময় একসঙ্গে গিয়েছিলেন, সেখানেও তাঁদের মধ্যে সমস্যা হয়েছিল। জানা গিয়েছিল, সেই লড়াই নাকি হাতাহাতি পর্যন্ত পৌঁছে যায়। ২০২৩ সালে, কারিনা অবশেষে মিড-ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, ‘না, না, সবটাই গুঞ্জন। আমি সেই সময় ভাবছিলাম, ‘এসব কী হচ্ছে?’ কিন্তু আমার মনে হয়, আমাদের সকলেরই মধ্যেই রাগ আছে, এমন কিছু বিষয় থাকে যেখানে আমরা সবাই নিজেদের প্রমাণ করতে চাই।’ পাশাপাশি করিনা এও জানান, সংবাদমাধ্যম কীভাবে ৯০-এর দশক থেকে ২০০০-দশক শুরু দিক পর্যন্ত তাঁদের মধ্যকার সমস্যা নিয়ে গুঞ্জন ছড়াতেন।

সপ্তাহের সেরা

গাজোলে গরু পাচারের অভিযোগ, মাঝরাস্তায় পিকআপ ভ্যান আটকে উদ্ধার ১১ টি গরু

কীভাবে আটক হল গরু বোঝাই ভ্যান ? নিউজ বাজার২৪ ডেস্ক...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

Topics

১০ ঘণ্টার ম্যারাথন জেরা,কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস গ্রেফতার ইডির

কেন গ্রেফতার হলেন শান্তনু সিনহা বিশ্বাস? নিউজ বাজার২৪ ডেস্ক :...

বিনীত গোয়েল সহ ৩ আইপিএস সাসপেন্ড, শুভেন্দুর মাস্টারস্ট্রোকে কি বললেন অভয়ার বাবা-মা

আরজি কর কাণ্ডে বড় পদক্ষেপ রাজ্য সরকারের নিউজ বাজার২৪ ডেস্ক ...

মাঝরাতে মালদহে পুলিশের মেগা অপারেশন! ব্যাগ খুলতেই চোখ কপালে কর্তাদের

কালিয়াচকে আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউজ বাজার ২৪ ডেস্ক : রাজ্য জুড়ে...

পাকিস্তানের সঙ্গে আলোচনা চাই? আরএসএস নেতার মন্তব্যে তোলপাড় দেশজুড়ে

পাকিস্তান নিয়ে আরএসএস নেতার বড় মন্তব্য নিউজ বাজার২৪ ডেস্ক :...

উত্তরে বৃষ্টি, দক্ষিণে অস্বস্তি: ১৬ মে বঙ্গে ঢুকছে বর্ষা? কী জানাল হাওয়া অফিস

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা: রাজ্যে...

মমতার এনরোলমেন্ট বৈধ ? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব বার কাউন্সিল অফ ইন্ডিয়ার

আদালতে মমতার উপস্থিতি ঘিরে বিতর্ক নিউজ বাজার২৪ ডেস্ক , কলকাতা:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img