Tuesday, December 16, 2025
19 C
Kolkata

মা হচ্ছেন কি সোনাক্ষী? 

Newsbazar24:

সূত্রের খবর, সোনাক্ষীরা দুই থেকে তিনজন হতে চলেছেন। বিয়ের সবে বছর গড়িয়েছে। তার মাঝে শোনা যাচ্ছে, সোনাক্ষী ও জাহিরের ঘরে নাকি আসতে চলেছে নতুন সদস্য। নতুন ভূমিকা পালনের জন্য নাকি প্রস্তুতি নিতে শুরু করেছেন দু’জনে। যদিও সোনাক্ষী কিংবা জাহিরের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন শত্রুঘ্নকন্যা। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমি এই নাক গলানো বন্ধ করার একটা পথ খুঁজে পেয়েছি। আমি যখন কাজ থাকে না তখন খুব আনন্দে বাঁচি। শান্তিতেই থাকি। যখন কাজ থাকে, তখন নানা চাপ থাকে। নিজের মতো আমি সেগুলি সামলাতে পারি।”

তিনি আরও বলেন, “আপনি কি করছেন তাতে কিছু যায় আসে না। লোকেরা যা ইচ্ছা হয় তাই বলে। আমি সাদা রঙের পোশাক পরলেও, সকলে বলবে সেটি আসলে কালো। কেউ কেউ আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বাধ্য। সুতরাং নিজের ছন্দে জীবন কাটান। ছোট ছোট জিনিসে গুরুত্ব দিতে যাবেন না।” প্রসঙ্গত, ২০২৪ সালের ২৩ জুন, দুই পরিবারকে সাক্ষী রেখে আইনি মতে বিয়ে করেছেন। সোনাক্ষী-জাহিরের ভিনধর্মী বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটপাড়ার রোষানলে পড়তে হয়েছিল সোনাক্ষী সিনহাকে। শোনা যায়, এই ভিনধর্মী বিয়ের জন্যই নাকি অভিনেত্রীর দুই ভাই লব-কুশ তাঁদের অনুষ্ঠানে অংশ নেননি! তবে নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন।

Hot this week

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

Topics

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img