Wednesday, December 17, 2025
17 C
Kolkata

মুম্বাইয়ে তেমন বাঙালি খাবার পাচ্ছি না – আক্ষেপের সুরে জানালেন কাজল 

Newsbazar24:

মুখার্জী পরিবারের কাজলের রক্তে আছে সম্পূর্ণ বাঙলিয়ানা। আর খাবারের ব্যাপারে তো কথাই নেই। কিন্তু ইদানিং তেমন বাঙালি খাবার মুম্বাইয়ে পাচ্ছে না কাজল। কলকাতায় এলে তিনি লুচি-পায়েস সব কিছু খেতেই ভীষণ পছন্দ করেন। তবে সম্প্রতি একটা সাক্ষাত্‍কারে কাজল বললেন, আজকাল মুম্বইয়ে বাঙালি খাবার খেতে পারছেন না তিনি, তেমন ভালো করে। যিনি কাজলের সাক্ষাত্‍কার নিচ্ছিলেন, তাঁর প্রশ্ন ছিল, এটা কী করে সম্ভব যে কাজল বাঙালি খাবার নিয়ে কথা বলছেন না? উত্তরে নায়িকা খোলসা করলেন, ”আসলে মুম্বইয়ে থাকলে আমার ভালো বাঙালি খাবার খাওয়া হয় না। যেরকম বেগুনভাজা খেতে চাই, সেটা এখানে হাতের সামনে পাই না। আর লুচির সঙ্গে সবচেয়ে ভালোলাগে পাটালি গুড় খেতে। পাটালি গুড় দিয়ে লুচির স্বাদই আলাদা। কিন্তু পাটালি গুড় শুধুমাত্র শীতকালের দিকেই কলকাতায় ভালো পাওয়া যায়।”

মজার ব্যাপার হলো, লুচি অনেকে খেতে পছন্দ করেন সাদা আলুর তরকারি দিয়ে। অনেকের আবার লুচির সঙ্গে মাংস পছন্দ। কিন্তু কাজলের লুচির সঙ্গে পছন্দ পাটালি গুড়। মুম্বইয়ে ভালো পাটালি গুড় পাচ্ছেন না বলেই যে নায়িকা জমিয়ে লুচি খেতে পারছেন না, সেটা বোঝা গেল। এই সপ্তাহে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’। মুক্তির প্রথম দিনে দেশে ৪.৯৩ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটা। নারীকেন্দ্রিক এই ছবি ৫০ কোটির ব্যবসা ছুঁতে পারবে কিনা, এখন সেই দিকে নজর সিনেমাপ্রেমীদের। অজয় দেবগণ এই ছবির প্রযোজক। অজয়ের ছবি ‘রেড টু’ এই বছর ভালো ব্যবসা করেছে। কাজলের নতুন ছবিটি মুক্তির আগে নায়িকা দক্ষিণেশ্বর মন্দির ঘুরে আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন।

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img