বিগত ৪০ বছরে প্রসেনজিৎ এমন রোল করেন নি যা করলেন ‘খাকি’ সিনেমায়

Newsbazar24 :

‘খাকি’ নিয়ে প্রবল উন্মাদনা তৈরী হয়েছে বাংলা দর্শক মহলে। ইতিমধ্যে টেলার সামনে এসেছে। প্রসেনজিৎ মনে করেন, তাঁর জীবনে তিনি এমন ছবি করেন নি। মেগা ইভেন্ট। হাইভোল্টেজ তারকা। জমে গেল নীরজ পাণ্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। নেটফ্লিক্স-এর এই শো নিয়ে শুরু থেকেই চর্চা ছিল। কারণ, সিংহভাগ শুটিং হয়েছে মহানগরে। ‘খাকি’-র প্রথম সিজনের ফোকাস ছিল বিহার, এবার বাংলা। ট্রেলার জানান দিল অ্যাকশন থ্রিলার দর্শক টানবে। নীরজ শো ক্রিয়েটর আর পরিচালনায় দেবাত্ম মণ্ডল ও তুষারকান্তি রায়। বুধবার সন্ধেরাতে রয়‍্যাল ক্যালকাটা টার্ফ ক্লাবের মতো ভেনু বেছে নেওয়াতেই স্পষ্ট, মুম্বইয়ের মেজাজ মিশে যাবে কলকাতার প্রেক্ষাপটে। নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে সিরিজ হেড তানিয়া বামি, আর পুরো কাস্ট উপস্থিত ছিলেন।

রাজকীয় কায়দায় প্রথমে আবির্ভূত হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপর একে একে নীরজ পাণ্ডে, জিৎ, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খান, পুজা চোপড়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন আরজে প্রভীন। এর সঙ্গে প্রসেনজিৎ এবং জিৎ-এর অনুরাগীদের তীব্র উল্লাস মনোযোগ কেড়ে নিতে অত্যন্ত কার্যকরী ছিল। শুরুতে নীরজ জানালেন, এ শহরের স্মৃতি বলতে প্রথমেই স্কুল পালানোর কথা মনে হয়। বিহার চ্যাপ্টারের সাফল্যের পর কলকাতা ‘অবভিয়াস’ ছিল। কারণ, প্রাণের শহর। জিৎ বললেন, “লোকজনের যা প্রতিক্রিয়া তাতে ভালো লাগছে। এই সিরিজ যেন আমার পরিচিতি বাড়িয়ে দেয়, আশা করব।’ প্রসেনজিৎ বলে দিলেন, “১৪/১৫ বছর ধরে আলাদা কিছু করার চেষ্টা করছি, ঠিক ভুল জানি না। নীরজ আমাকে ফোন করেছিল। পরে জিতের সঙ্গে ফোনে কথা হয়, ওকে বলেছিলাম, ‘আয় খুকু আয়’-এর পর এমন কিছু করতে চাই যাতে রাতে ঘুম না হয়। সত্যি বলতে এমন চরিত্র আমি গত ৪০ বছরে করিনি। আমার চরিত্রটা আপাতদৃষ্টিতে রাজনীতিকের। বাকিটা সকলে ২০ মার্চ দেখবেন।”

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img