Saturday, February 14, 2026
27 C
Kolkata

চার বছর পরেও এখনও কৌশিক কাঁদেন তাঁর পোষ্যর জন্য

Newsbazar24 :

কৌশিক গঙ্গোপাধ্যায় শুধুই চিত্র পরিচালক নয়, একজন খ্যাতনামা অভিনেতাও। কিন্তু তাঁর মনের গভীরে লুকিয়ে আছে একটা সংবাদনশীল মন। সেই মন মাঝে মাঝেই কেঁদে ওঠে ওর পোষ্যর জন্য। ৬ মার্চ দিনটিতে একেবারেই মন ভালো থাকে না বিজয়া ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের। এই দিনটিতেই তিনি তাঁর আদরের একজনকে হারিয়েছেন। ফলে এই দিনটি এলেই মন খারাপ হয় পরিচালকের। ৪ বছর পেরিয়ে গেলেও অতীতের কোনও স্মৃতি ভুলতে পারেননি। প্রিয়জন হারানোর শোক কি আর অত সহজে ভোলা যায়! কিন্তু কাকে হারিয়ে ছিলেন এদিন কৌশিক? তাঁর আদরের পোষ্য জেটকে। শুধু তাই নয় তিনি তাঁকে শেষবারের মতো দেখতেও পাননি শহরে না থাকার দরুন।

কৌশিক গঙ্গোপাধ্যায় এদিন ফেসবুকের পাতায় জেটের একটি ছবি পোস্ট করেন। পোষ্যর ছবির সামনে রাখা একগুচ্ছ ফুল। সেই পোস্টেই তিনি এদিন একটি আবেগঘন বার্তা লেখেন। কাবেরী অন্তর্ধান পরিচালক ছবির ক্যাপশনে লেখেন, ”৪ বছর কেটে গিয়েছে! এই দিনে সাড়ে ১৩ বছরের জেট আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমি শহরে ছিলাম না। বেনারসে শ্যুটিং করছিলাম। সকালেই শ্যুটিং করার সময় ফোন পেয়েছিলাম ওর চলে যাওয়ার। মনে পড়ে না কবে ওরম ছোটবেলার মতো কেঁদেছিলাম!” তিনি এদিন আরও লেখেন, ”নৌকোতে সবাই আমরা চুপ করে বসে। একটা চ্যাপটা শালপাতার থালায় জেটের ছবি, ফুল, আর প্রদীপ জ্বালিয়ে ভাসিয়ে দিলাম বেনারসের গঙ্গায়! সূর্য ডুবছে বলে আকাশের রং প্রদীপের শিখার মতো। আমার নৌকো বাড়ি ফিরছে, আর উল্টো স্রোতের টানে আমাদের আদরের জেট ফুলের ভেলায় ভাসতে ভাসতে প্রদীপটা নিয়ে ক্রমশ আমার থেকে দূরে, আরো দূরে চলে গেল।”

বুলবুলচণ্ডী আর.এন. রায় গ্রামীণ হাসপাতালে চিকিৎসা পরিষেবায় সন্তুষ্ট স্বাস্থ্য অধিকর্তা

নতুন গাইনোকোলজিস্ট নিয়োগের পর বড় ঘোষণা স্বাস্থ্য অধিকর্তার—এবার আর...

ভোটের রংয়ে কি বন্ধ সরকারি ভাতা? মালতীপুরে ৩০০ পরিবারের বঞ্চনার অভিযোগে তীব্র বিক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক, মালদহ: সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায়...

রেজিস্ট্রার অপসারণ ঘিরে তুমুল বিক্ষোভ, আবারও বিতর্কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়

নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি...

মালদায় ২৪ ঘণ্টার বন্ধের ডাক, পথে নামছে ব্যবসায়ী সমাজ

নিউজ বাজার ২৪ ডেস্ক : মালদা মার্চেন্ট চেম্বার অব...

বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে মতামত সংগ্রহে বিজেপি, নাটাবাড়িতে শুরু ড্রপ বক্স কর্মসূচি

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে মতামত সংগ্রহ শুরু বিজেপির, কোচবিহারের নাটাবাড়িতে...

Topics

IIITM গোয়ালিয়রে ভর্তি: JEE, GATE, CAT স্কোরে সুযোগ, জানুন ফি ও প্লেসমেন্ট

IIITM গোয়ালিয়রে ভর্তি: টেক, ম্যানেজমেন্ট ও প্লেসমেন্টে কেন এগিয়ে...

গাড়ি, হোটেল, সম্পত্তি— সব বড় লেনদেনে PAN বাধ্যতামূলক করতে চলেছে সরকার

প্যান কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, এপ্রিল থেকেই সব বড়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img