Wednesday, December 17, 2025
17 C
Kolkata

অনুপম রায় এবং প্রশ্মিতা পালের দাম্পত্বের বর্ষপূর্তি

Newsbazar24 :

এই নব দম্পতির কন্ঠে এসেছে নতুন গান ‘ভালোবাসি তোমাকে।’ অসাধারণ কথা ও সুরে ইতিমধ্যে সেই গান জয় করেছে নাগরিক মহলের মন। দেখতে দেখতে এক বছর পূর্ণ হয়ে গেলো এই বৈবাহিক জীবন। ২০২৪ সালের ২ মার্চ ছিমছামভাবেই আইনি মতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন বাংলা সঙ্গীতজগতের দুই তারকা। শিল্পী দম্পতি যদিও লাইমলাইটের অন্তরালে থাকতেই পছন্দ করেন। তবে প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে কী পরিকল্পনা তাঁদের, অনুরাগীদের সেই কৌতূহল থাকা অস্বাভাবিক নয়। রবিবার, ছুটির দিন। বিয়ের প্রথম জন্মদিনটা কীভাবে উদযাপন করছেন অনুপম-প্রশ্মিতা? সেই কৌতূহল তো ভক্তদের স্বাভাবিক। জানা গেল, বিয়ের মতোই প্রথম বিবাহবার্ষিকীও সাদামাটাভাবেই পালন করবেন তাঁরা। উদযাপনের আতিশয্য নেই। তবে রয়েছে কাছের মানুষদের নিয়ে একসঙ্গে খাওয়া-দাওয়া, আড্ডা।

শনিবার রাতে ছিল অনুপম রায়ের লাইভ কনসার্ট। আর সেই অনুষ্ঠানের জন্যই বিশেষ কিছু আয়োজন সারতে পারেননি। গায়ক জানিয়েছেন, মা-বাবাই কেবল আসবেন তাঁদের বাড়িতে। সকলে একসঙ্গে আড্ডা দেবেন। আর উপহার বিনিময়? এক্ষেত্রেও মিষ্টি দাম্পত্যের কথা জানা গেল। স্ত্রী প্রশ্মিতার জন্য হলুদ রঙের শাড়ি কিনেছেন অনুপম। আর সুক্ষ্ম সুতোর কাজ করা পাঞ্জাবী স্বামীকে উপহার দিনেছেন প্রস্মিতা। স্ত্রী প্রশ্মিতার প্রশংসাতেও পঞ্চমুখ গায়ক। সংবাদমাধ্যমের কাছে অনুপম জানিয়েছেন, রান্নাবান্না, লৌকিকতা থেকে চাকরী সামলে রেওয়াজ করা সবটাই সুগৃহিণীর মতো সামলে নিচ্ছেন মিষ্টি গায়িকা। কর্তা-গিন্নির সম্প্রতি তাঁদের কণ্ঠে ‘ভালোবাসি তোমাকে’ গানটি প্রকাশ্যে এনেছেন।

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img