চলে গেলেন ওড়িশার মহানায়ক উত্তম মোহান্তি – স্মৃতিচারণ করলেন ঋতুপর্ণা

Newsbazar24 :

আবার নক্ষত্রপতন বিনোদন জগতে। ওড়িয়া ও বাংলায় বহু সিনেমা করে তিনি যথেষ্ট খ্যাতির শীর্ষে। ওড়িয়া সিনেমায় তাঁকে অন্যতম সুপার ষ্টার হিসাবে বিবেচনা করা হয়। তাঁর প্রয়াণে শোকের ছায়া দুই সিনেদুনিয়ায়। শুক্রবার দিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ওড়িয়া সিনেজগতের নক্ষত্রপতনে এদিন সকালেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শোকপ্রকাশ করে স্মৃতির সরণিতে ফিরে গেলেন তাঁর বাংলা ছবির নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তও। তাকে হারিয়ে বিনোদন জগতের বিশাল ক্ষতি বলেই মনে করেন টলি পাড়া।

ঋতুপর্ণা জানালেন, “একজন অসাধারণ ব্যক্তিত্ব, মানুষ, অভিনেতা চলে গেলেন। ওড়িয়া সিনে সাম্রাজ্যের উনি ‘মহানায়ক’ উত্তম মোহান্তি। আমাদের এখানে যেরকম উত্তম কুমার। ওখানে সেরকম উত্তম মোহান্তি। এই মহানায়কের এক দারুণ অধ্যায় রয়েছে। বাংলা এবং ওড়িয়া দুই ভাষাতেই উনি অনেক কাজ করেছেন এবং আমার যখন সৌভাগ্য হয়েছিল সেই মানুষটির সঙ্গে কাজ করার, তখন আমি সবে আমার অভিনয় কেরিয়ার শুরু করেছি। উনি আমার নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। ভাবা যায়! আর আমার ওঁকে ভীষণ ভালো লাগত। এত সুপুরুষ। আমি তখন খুবই বাচ্চা ছিলাম। উত্তমদাকে দেখেই আমার মন ভালো হয়ে যেত।” ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির ‘পয়লা সুপারস্টারের’ সঙ্গে ঋতুপর্ণার অভিনয় জীবনের বেশ লম্বা সফর। অভিনেত্রী জানালেন, “আমি ওঁর সঙ্গে বারিপোতাতে গানের শুটিং করেছি। ওই ছবিতে মহাশ্বেতাদিও ছিলেন। আমিও ছিলাম। সেটে আমাকে দেখে জিজ্ঞেস করেছিলেন- ‘এই বাচ্চা মেয়েটা কোথা থেকে এল? হিরোইন হয়েছে।’ তারপর আমি উত্তমদার সঙ্গে ‘নাগপঞ্চমী’ করছি। সেই ছবিতে উনি আমার নায়ক না হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন। ”

সপ্তাহের সেরা

কৃষ্ণনবমীতেই শুরু চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর

কৃষ্ণনবমীতেই কেন শুরু হয় চাঁচল রাজবাড়ির দুর্গাপুজো? নিউজ বাজার২৪ ডিজিটাল...

নির্বাচন কমিশনের ক্ষমতা,সংবিধানের ঊর্ধ্বে কি সুপ্রিম কোর্ট? বড় প্রশ্ন সামনে 

Newsbazar24 Desk:: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাজকর্ম নিয়ে...

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

Topics

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img