‘সংস্কারিকন্যা’র তকমা পেয়েছেন মিঠাই খ্যাত মৌতৃষা

Newsbazar24 :

ছোট পর্দা থেকে বড়ো পর্দা স্বচ্ছন্দে বিচরণ করা মৌতৃষা একজন ঈশ্বরপ্রেমী। অটল ভক্তি তাঁর মনে। জন্মদিনে মা-বাবার সঙ্গে বৃন্দাবন পাড়ি দিয়েছিলেন সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। আর সেখান থেকেই কখনও বাঁকে বিহারী মন্দিরে ঝাড়ুসেবা দিয়ে আবার কখনও বা ধামে গিয়ে শিবরাত্রি পালন করে নেটপাড়ার তরফে ‘সংস্কারিকন্যা’র তকমা পেয়েছেন দর্শকদের প্রিয় ‘মিঠাই’। সোশাল মিডিয়ায় সেসব ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী। সকলেই মুগ্ধ তাঁর সমস্ত পোষ্ট দেখে। তাঁর ভক্তের সংখ্যা নিতান্ত কম না।

তাঁর পোস্টের কমেন্ট বক্সে এক মুসলিম ধর্মাবলম্বী অনুরাগী ভালোবাসা জানাতেই পালটা সম্প্রীতির বার্তা দিলেন সৌমিতৃষা। মিঠাই রানির শিবরাত্রির ভিডিও দেখে ওই ভক্ত লিখেছিলেন, ‘আমি যদিও মুসলিম, তবে আপনার খুব বড় ভক্ত। ঈশ্বরের প্রতি আপনার এমন ভক্তি, শ্রদ্ধা দেখে খুব ভালো লাগল। আমি আল্লার কাছে দোয়া করব, যাতে তিনি আপনার ও আপনার পরিবারের সকলকে খুব ভালো রাখেন। আমিন, বাংলাদেশ থেকে ভালোবাসা। কাকু-কাকিমাকে আমার সালাম।’ অনুরাগীর সেই কমেন্ট নজর এড়ায়নি সৌমিতৃষার। পালটা প্রতিক্রিয়া দিয়ে অভিনেত্রী লিখলেন, ‘আমিও আল্লার ভক্ত। আমার কানে যখনই আজানের শব্দ আসে, আমার গায়ে কাঁটা দেয়। আপনাকেও ওয়ালিকুম সালাম।’

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img