রঘু ডাকাত হতে গেলে তো ঘোড়ায় চড়া শিখতে হবে দেবকে

Newsbazar24 :

নদীয়ার বিখ্যাত ডাকাত – রঘু ডাকাত ছিলেন গরিব মানুষের রবীহুড। তাঁকে নিয়ে ছবি হতে চলেছে এ বছরই। সিনেপর্দায় কোনও চরিত্র ফুটিয়ে তুলতে কোনওরকম কসরত বাকি রাখেন না দেব। টলিউড সুপারস্টার কড়া হোমওয়ার্কে বিশ্বাসী। কথাতেই আছে, ‘কষ্ট করলে কেষ্ট মেলে’। সেকথা যে দেবের (Dev) ক্ষেত্রে অক্ষরে অক্ষরে খাটে, তা বলাই বাহুল্য। ‘গোলন্দাজ’ ছবিতে নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র ফুটিয়ে তুলতে দুবেলা নিয়ম করে মাঠে ঘাম ঝরাতেন। ব্রিটিশ জমানায় ভারতীয় ফুটবলের জনকের চরিত্র আত্মস্থ করতে খালি পায়ে ফুটবলও প্র্যাকটিস করতে হয়েছিল দেবকে। যার জেরে পায়েও চোট পেয়েছিলেন তিনি। এবার ‘রঘু ডাকাত’-এর (Raghu Dakat) ক্ষেত্রেও কড়া অনুশীলনে মন দিয়েছেন দেব। শিখছেন ঘোড়সওয়ারি। পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। দেব এখন কিছুটা আর্ট ও কমারশিয়াল ছবির মিশ্রণে নতুন ধরনের ছবি করছেন। রঘু ডাকাত অনেকটা তেমন ছবি।

মঙ্গলবার থেকেই ঘোড়া চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন টলিউড সুপারস্টার। ডাকাত সর্দার রঘুর ভূমিকায় অভিনয় করার জন্য পারদর্শী ঘোড়সওয়ারের সমস্ত খুঁটিনাটি, কলা-কৌশল শিখতে হবে। তাই দেব কোনওপ্রকার ফাঁক রাখছেন না। কারণ, ফিল্মি কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং শুরু করতে চলেছেন তিনি। তাই ইতিমধ্যেই তালিম নেওয়া শুরু করে দিয়েছেন। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা এবং কথা বলার ধরনও শিখতে হবে তাঁকে।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img