Newsbazar24 বাঙালির সেরা উৎসব দুর্গাপুজোর আর বেশি দেরি নেই । প্রস্তুতি চলছে সবক্ষেত্রেই । সেজে উঠছে বাজার , সেজে উঠছে কাপড়ের দোকানগুলি । বেশ কয়েক বছর ধরে মালদহের পূর্ব দেশবন্ধু পাড়ার দুর্গাপুজো জনপ্রিয় হয়ে উঠেছে । এই পুজো আক্ষরিক অর্থে ঘরোয়া পুজোয় পরিণত হয়েছে। রবিবার সম্পন্ন হল পূর্ব দেশবন্ধু পাড়ার দুর্গাপুজো কমিটির খুঁটি পুজো।
একেবারে ঘরোয়া আদলে পুজো হয় প্রতি বছর। খুঁটি পুজোর মাধ্যমে ২০২২ সালের পূর্ব দেশবন্ধু পাড়া পরিচালিত দুর্গা পূজার সূচনা হলো নিজস্ব পূজা মন্ডপে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর শুভদীপ সান্যাল সহ পুজো কমিটির অন্যান্য উদ্যোক্তারা।

