Durga Puja 2023: ২০০ বছরের প্রাচীন প্রথা মেনে গাজোলের চাকনগরে দেবী দুর্গা পূজিত হন

Newsbazar24 : মালদহ জেলার গাজোল ব্লকের প্রাচীন পুজো গুলোর মধ্যে অন্যতম চাকনগর সার্বজনীন দুর্গাপূজা। গ্রাম বাংলার এই প্রাচীন পূজাকে ঘিরে রয়েছে এক ইতিহাস। প্রায় দুশো বছরের অধিক সময় ধরে এই এই পুজো হয়ে আসছে। সেই সময় চাকনগরের পাশ দিয়ে বয়ে যাওয়া মরা টাঙ্গন নদীতে প্রচুর জল থাকত। একদিন নদীতে মায়ের কাটামো ভেসে ওঠে। সেই সময় কাঠামো সংরক্ষণ করা হয় পরে স্বপ্নাদেশে মায়ের পুজো শুরু হয়। এলাকার প্রবীণ ব্যক্তিদের কাছ থেকে জানা যায় প্রথমে দেবী চামুণ্ডার পুজো শুরু হয়েছিল। পরবর্তীকালে স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপূজো শুরু করা হয়। গ্রামবাসীরা এখনো প্রাচীন রীতিনীতি মেনে পুজো করেন। এবং উদ্যোক্তা থেকে শুরু করে গ্রামবাসীরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নিরামিষ আহার করেন।মন্ডপ প্রাঙ্গনে কোনরকম আমিষের ছোঁয়া থাকে না। পুজোটি অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে হয় । অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার ধুম পড়ে যায় । পুজোকে ঘিরে মেলা বসে। সেখানে প্রচুর মানুষ অংশগ্রহণ করে। চাকনগর দুর্গাপূজা কমিটির সেবায়েত শম্ভুনাথ রায় বলেন এটি গাজোলের প্রাচীন পুজো গুলির অন্যতম আমরা গ্রামের সবাই মিলে পূজোর আয়োজন করি। এখন কমিটি গডে পুজো করা হয় এখানে মা খুব জাগ্রত। গ্রামের সবাই খুব ভক্তি করেন। পূজাতে পাশের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দারাও মায়ের দর্শনের জন্য আসেন।পূজোর দিনগুলিতে সবাই নিরামিষ খান। ফল ,মিষ্টি দেওয়া হয়, সবাই উপবাস থেকে অষ্টমীর অঞ্জলি দেয়, প্রাচীন নিয়ম রীতি মেনে পুজো হয় বলে তিনি জানান।।

সপ্তাহের সেরা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...

কুণ্ডলীতে কি মুখ্যমন্ত্রীর যোগ? শুভেন্দু অধিকারী-র গ্রহাবস্থায় বড় ইঙ্গিত ২০২৬-এ

শুভেন্দুর কুণ্ডলীতে কোন গ্রহ প্রভাবশালী নিউজ বাজার ২৪ ডেস্ক ,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img