news bazar24: বাঁকুড়া শহরের দোলতলা এলাকায় পুকুরে মাছ ধরতে গিয়ে ঘটে গেলো এক চাঞ্চল্যকর ঘটনা!
জগদ্ধাত্রী পুজোর আবহে মাছ ধরার জালে উঠে এল প্রাচীন ধাতব দুর্গা মূর্তি। আর এই মূর্তি নিয়েই শুরু হয়ে গেছে জোর জল্পনা।
মূর্তি উদ্ধারের পরপরই শুরু হল মালিকানা নিয়ে তুমুল বিবাদ ! পুকুর মালিক নাকি মাছ চাষি, কার অধিকার মূর্তির উপরে ? তা নিয়েই শুরু বিবাদ।
ঘটনাটি ঘটে আজ শুক্রবার সকালে। পুকুরের মাছ ধরার সময় আচমকা ভারী হয়ে ওঠে জাল।
প্রথমে মাছ ভেবে টানতে গিয়ে দেখা যায়, জালের ভিতর রয়েছে একটি প্রাচীন ধাতব দুর্গা মূর্তি।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। পেশায় মাছচাষি সন্দীপ কর্মকার জানান “যেহেতু আমার জালে মূর্তিটি উঠেছে, তাই এর অধিকার আমারই হবে।”
অক্ষয় নবমী কবে পালন করা হয়? এই দিন কী কিনবেন আর কী কিনবেন না
তিনি দুর্গা মূর্তিটি নিজেদের পারিবারিক মন্দিরে রেখে পূজার আয়োজন শুরু করেন।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুকুরের মালিকপক্ষ উপস্থিত হয়ে দাবি করেন , পুকুরটি তাঁদের সম্পত্তি, তাই মূর্তির অধিকারও তাঁদেরই।
এই দাবি ঘিরে শুরু হয় জোর বিতর্ক। বিবাদ শেষ পর্যন্ত হাতাহাতি পর্যন্ত গড়ায়।
অবশেষে পুকুর মালিক পক্ষ মূর্তিটি নিয়ে যায় বিকনা গ্রামে, যা পুকুরটির পাশেই অবস্থিত।
ইংরেজ বাজার শহর থেকে হারাতে চলেছে মহানন্দার ঐতিহ্য
মালিকপক্ষের সদস্য রাজেশ সিংহ ঠাকুর বলেন —“এর আগেও এই পুকুর থেকে মূর্তি উদ্ধার হয়েছিল, সেটিও আমাদের কাছেই আছে। তাই অধিকার আমাদের। তবে সকাল থেকেই ঘটনার জেরে এলাকায় রয়েছে উত্তেজনা । পুলিশ তদন্ত শুরু করেছে। গ্রাম বাসীদের মধ্যে অনেকের অভিমত, জগদ্ধাত্রী পুজোর সময়ে দুর্গা মূর্তি উদ্ধারের ঘটনাটি অত্যন্ত শুভ ।
তবে প্রাচীন মূর্তিটি সত্যিই ঐতিহাসিক কিনা, তা জানতে স্থানীয় প্রত্নতত্ত্ব দপ্তরকে খবর দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।






