ক্রিকেটের অঙ্ক নিয়ে গবেষণা, ৬০টি গাণিতিক পদ্ধতির সমাধান করে বিশ্ব রেকর্ড গড়লেন বাংলার শিক্ষক

রানরেট, স্ট্রাইক রেট থেকে বোলিং গড়—সহজ সমাধানের অভিনব প্রয়াস

বিশেষ প্রতিবেদন, নিউজ বাজার২৪ ডিজিটাল: ভারতে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এ যেন এক সার্বজনীন আবেগ। বাইশ গজে বল আর ব্যাটের লড়াইয়ের পরতে পরতে লুকিয়ে থাকে নানা পরিসংখ্যান, বদলে যাওয়া রানরেট এবং জটিল সমীকরণ—যার প্রতিটির নেপথ্যেই রয়েছে গণিতের নিখুঁত ব্যবহার। ক্রিকেট ও গণিতের এই গভীর এবং বৈজ্ঞানিক সম্পর্ককে কাজে লাগিয়ে এবার আন্তর্জাতিক স্তরে ভারতের নাম উজ্জ্বল করলেন সুন্দরবনের এক গণিত শিক্ষক। ক্রিকেটে ব্যবহৃত বিভিন্ন গাণিতিক পদ্ধতি নিয়ে গবেষণামূলক কাজের স্বীকৃতি হিসেবে ‘এক্সক্লুসিভ ওয়ার্ল্ড রেকর্ডস’ (Exclusive World Records) সম্মাননা পেলেন ভাস্কর পাল।

৬০টি গাণিতিক পদ্ধতির সমাধান ও আন্তর্জাতিক সম্মান

উত্তর ২৪ পরগনার সোদপুরের নাটাগড় (মহেন্দ্রনগর)-এর বাসিন্দা ভাস্কর পাল বর্তমানে সুন্দরবনের সন্দেশখালির ‘সুকদোয়ানী গাববেড়িয়া দয়ালচাঁদ বিদ্যাপীঠ হাইস্কুলে’ গণিতের শিক্ষক হিসেবে কর্মরত। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে (Applied Mathematics) স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি শিক্ষকতার পেশায় যুক্ত হন।

আরও পড়ুন- আলোর উৎসবে থাকছে না কেন শ্যামা পোকার ঝাঁক, হারিয়ে যাচ্ছে শৈশবের চেনা স্মৃতি

তিনি দীর্ঘদিনের নিরলস গবেষণায় ৬০টি ভিন্ন ভিন্ন গাণিতিক পদ্ধতিকে সরাসরি ক্রিকেটের নিয়মনীতি ও পরিসংখ্যানের সঙ্গে সম্পর্কিত করেছেন এবং অত্যন্ত সহজ-সরল উপায়ে সেগুলির গাণিতিক সমাধান তুলে ধরেছেন। তাঁর এই যুগান্তকারী চিন্তাভাবনা ও মৌলিক কাজের জন্যই ‘এক্সক্লুসিভ ওয়ার্ল্ড রেকর্ডস’ সংস্থা তাঁকে বিশেষ বিশ্ব রেকর্ডের সম্মানে ভূষিত করেছে।

উল্লেখ্য, এর আগেও তিনি বিশ্বজুড়ে প্রচলিত ১০০টি ভিন্ন ভিন্ন লিপিতে গাণিতিক সংখ্যা লিখে বিরল কৃতিত্ব ও প্রশংসা অর্জন করেছিলেন।

‘সুন্দরবন শ্রীধরাচার্য গণিত ক্লাব’ ও শিক্ষায় নতুন দিগন্ত

শিক্ষক ভাস্কর পাল বিশ্বাস করেন, ভয় দূর করে আগামী প্রজন্মকে অংকের প্রতি আগ্রহী করে তোলাই একজন শিক্ষকের প্রধান লক্ষ্য হওয়া উচিত। গণিত শিক্ষাকে সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয় করে তুলতে তিনি গঠন করেছেন ‘সুন্দরবন শ্রীধরাচার্য গণিত ক্লাব’। এই ক্লাবের মাধ্যমে তিনি অংক শেখার নিত্যনতুন সহজ কৌশল ও আনন্দদায়ক পদ্ধতি উদ্ভাবন করে চলছেন।

এক বিশেষ সাক্ষাৎকারে ভাস্করবাবু জানান, “ক্রিকেট আমাদের দেশে ঘরে ঘরে জনপ্রিয়। খেলাটির প্রতি শিক্ষার্থীদের যে স্বাভাবিক আকর্ষণ রয়েছে, সেটিকে যদি গণিত শেখার মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়, তবে অংকের প্রতি ভয় কেটে যাবে। ক্রিকেটের রান, স্ট্রাইক রেট, বোলিং এভারেজ ও গ্রাফের সাহায্যে জটিল গাণিতিক ধারণাগুলি শিক্ষার্থীরা খুব সহজেই আয়ত্ত করতে পারবে।”

ক্রিকেটের মতো গণিতকেও বাংলার প্রতিটি ঘরে প্রিয় ও সহজবোধ্য বিষয় হিসেবে পৌঁছে দিতে তাঁর এই নিরলস উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষাবিদ ও অভিভাবক মহল।

আরও  জানতে – ক্লিক করুন

সপ্তাহের সেরা

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...

মালদার টিপাজানির খাঙালি কালী, ২২ বোনের রহস্যময় কাহিনি! আজও বহন করে চলেছে আড়াইশো বছরের ঐতিহ্য

মালদার টিপাজানির আরাপুর সংলগ্ন এলাকায় মা খাঙালি কালীপুজোর আয়োজননিউজ...

Topics

লোকগাথা ও ইতিহাসের মেলবন্ধন: মালদা শহরের সর্বমঙ্গলা পল্লীর কালীথান

মালদা শহরের এক অবিচ্ছেদ্য ঐতিহ্য এবং লোকগাথার প্রতীক হলো...

বাংলাদেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার! পাসপোর্ট চেয়ে আবেদন, ঢাকার পাল্টা দাবি প্রত্যর্পণের

নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আইনজীবীদের আবেদন ডিজিটাল...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img