‘থাই চিকেন-সবজি’ – স্বাদে ও স্বাস্থ্য-এ  অনন্য

Newsbazar24:

ইদানিং ভারতে বিশেষকরে পশ্চিমবঙ্গে ‘থাই রান্নার’ খুব প্রচলন হয়েছে। দ্বীপভুমি থাইল্যান্ড সাধারণত আমিষ ও নিরামিষ মিলিয়ে পূর্ণাঙ্গ পুষ্টিযুক্ত খাবার তৈরি করে। তেমনি একটি রেসিপি ‘থাই চিকেন-সবজি’।

উপকরণ –

* বােনলেস চিকেন কুঁচি এক কাপ। (চিকেন লম্বা করে বা আপনার পছন্দমতো কেটে নিন)।

* এরপর একে একে সব সবজি- দুইটা গাজর, অল্প করে পেপে, বাঁধাকপি, বরবটি, পেঁয়াজপাতা, ব্রকোলি।

*  পেঁয়াজ স্লাইস এক কাপ

* কাঁচালঙ্কা কয়েকটা

*এক টেবিল চামচ রসুন কুচি, এক চা চামচ কর্ন স্টার্চ, টেস্টিং সল্ট ও চিনি,

*দুই কাপ জল এবং নুন স্বাদমতো।

প্রণালী –

প্রথম পর্ব – প্রথমে সব ফালি করে কেটে নিয়ে নুন ও সামান্য জলে হাফ সেদ্ধ করে  ঝড়িয়ে নিন। এবার এই সেদ্ধ সবজি ঠাণ্ডা জলে দশ/পনের মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। এতে সবজির রং অটুট থাকবে। আর একটা বাটিতে অল্প পরিমান জলে কর্নস্টার্চ গুলে রাখুন।

দ্বিতীয় পর্ব – এবার প্যানে তেল গরম করে এতে রসুন কুঁচি, চিকেন কুঁচি ও স্বাদমতো নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার এতে সেদ্ধ করে রাখা সবজিগুলো, টেস্টিংসল্ট ও কর্নস্টার্চ মিশ্রণটি দিয়ে নেড়ে নিন ভালো করে। এখন ফালি করে রাখা পেঁয়াজ, কাঁচালঙ্কা ও পেঁয়াজ পাতা দিয়ে পাঁচ মিনিট রান্না করুন। ব্যস, তৈরি আপনার ‘থাই চিকেন সবজি’।

তৃতীয় পর্ব – রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

সপ্তাহের সেরা

নিজের শেষকৃত্যের কাঠও আগে থেকে ঠিক করা! নানা পাটেকরের ১২ মণের সেই অদ্ভুত গল্প

মৃত্যুর আগেই নিজের শেষকৃত্যের প্রস্তুতি কেন নিয়েছিলেন নানা পাটেকর? নিউজ...

সমুদ্রের মাঝে মাত্র কয়েকজনের ‘দেশ’! নিজস্ব পতাকা, পাসপোর্টও আছে—‘দেশ’টি কোথায়?

সাধারণ জ্ঞানের চর্চায় ভ্যাটিকান সিটির কথা উঠলেই আমরা সবাই...

পর্দার ‘নানা’ আর নেই, থামল এক অনন্য অভিনয়-অধ্যায়

Newsbazar24 Desk: ভারতীয় চলচ্চিত্রে এক শক্তিশালী অভিনয়-অধ্যায়ের অবসান। প্রয়াত...

Topics

spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img