মালয়েশিয়ার ‘নাড়িয়েল হাঁস’

Newsbazar24 :

হাঁসের মাংস খুবই সুস্বাদু। আমাদের দেশে ইদানিং হাঁসের মাংসের খুব প্রচলন হয়েছে। কিন্তু দ্বীপভুমি মালয়েশিয়ায় বহুকাল আগের থেকেই হাঁসের একাধিক রেসিপি প্ৰচলিত। মালয়েশিয়ায় হাঁসের মাংসের অন্যতম রেসিপি ‘নাড়িয়েল হাঁস’।

উপকরণ –

** এক কেজি হাঁসের মাংস
* এক চা চামচ লবণ
* ১/৪ চা চামচ আদা বাটা
* ১/৪ চা চামচ রসুন বাটা
* এক চা চামচ চিনি
* এক চা চামচ হলুদ
* দুই টেবিল চামচ তেল
* পরিমাণমতো গরম মসলা
* আধা চা চামচ আদা বাটা ও
আধা চা চামচ রসুন বাটা
*আধা চা চামচ হলুদের গুঁড়ো,
*আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরা বাটা, আধা চা চামচ ধনে গুঁড়ো
* পরিমাণমতো নারকেলের দুধ
* এক চা চামচ চিনি
* দু-তিনটি কাঁচালঙ্কা
* হাফকাপ টকদই

প্রণালী –

প্রথম পর্ব – এক কেজি হাঁসের মাংসের সাথে এক চা চামচ লবণ, চা চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা, রসুন বাটা, এক চা চামচ চিনি ও এক চা চামচ হলুদ দিয়ে মাংসগুলোকে মেরিনেট করে নিতে হবে।

দ্বিতীয় পর্ব – ফ্রাইপ্যানে তেল দিয়ে মেরিনেট করা মাংসগুলোকে ভেজে নিতে হবে। এরপর গ্রেভির জন্য দুই টেবিল চামচ তেল দিয়ে তেলে গরম মসলার ফোড়ন দিতে হবে। এরপর আদা বাটা এক চা চামচ, একই পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিতে হবে।

তৃতীয় পর্ব – কষানো হয়ে গেলে হাফকাপ টকদই দিয়ে তারপর ভাজা হাঁসের মাংস গ্রেভির মধ্যে ঢেলে দিতে হবে। এরপর দু-তিনটি কাঁচামরিচ দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট পরে মাংসে নারকেলের দুধ ও এক চা চামচ চিনি দিয়ে আধা ঘণ্টার জন্য ঢেকে দিতে হবে। তারপর বাকি বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে। ব্যস, হয়ে গেল নাড়িয়েল হাঁস।

চতুর্থ পর্ব – রুটি,পরোটা, ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

সপ্তাহের সেরা

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

লকারে বন্দি সোনার দুর্গা, পুজোয় নামে পুলিশ পাহারা! পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির রহস্যময় ইতিহাস

ব্যাঙ্কের লকারে কেন থাকে জয়পুর রাজবাড়ির সোনার দুর্গা? নিউজ বাজার২৪...

Topics

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

প্লাস্টিক-ফ্লেক্সে নতুন সৃষ্টি! বালিগঞ্জ কালচারালের পুজোর থিম ‘যোজন’, মণ্ডপেই পরিবেশের বার্তা

৭৬তম বছরে বালিগঞ্জ কালচারালের থিম ‘যোজন’ নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img