মালয়েশিয়া – নারকেলি হাঁস

Newsbazar24 :

হাঁসের মাংস এখন প্রায় সর্বত্র বিক্রি হচ্ছে। তবে এই রান্নার আমদানি হয় মালয়েশিয়া থেকে। অত্যন্ত উপাদেয় খাদ্য এই নারকেলি হাঁস।

উপকরণ –

১. এক কেজি হাঁসের মাংস

২. এক চা চামচ নুন, ১/৪ চা চামচ আদা বাটা, ১/৪ চা চামচ রসুন বাটা, এক চা চামচ চিনি, এক চা চামচ হলুদ

৩. দুই টেবিল চামচ তেল

৪. পরিমাণমতো গরম মসলা,আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা,আধা চা চামচ হলুদের গুঁড়ো,আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরা বাটা,আধা চা চামচ ধনিয়া গুঁড়ো

৫. পরিমাণমতো নারকেলের দুধ

৬.এক চা চামচ চিনি

৭. আধা কাপ বেরেস্তা

৮. দু-তিনটি কাঁচামরিচ

প্রণালী –

প্রথম পর্ব – এক কেজি হাঁসের মাংসের সাথে এক চা চামচ লবণ, চা চামচের চার ভাগের এক ভাগ আদা বাটা, রসুন বাটা, এক চা চামচ চিনি ও এক চা চামচ হলুদ দিয়ে মাংসগুলোকে মেরিনেট করে নিতে হবে।

দ্বিতীয় পর্ব – এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে মেরিনেট করা মাংসগুলোকে ভেজে নিতে হবে।

তৃতীয় পর্ব – এরপর গ্রেভির জন্য দুই টেবিল চামচ তেল দিয়ে তেলে গরম মসলার ফোড়ন দিতে হবে। এরপর আদা বাটা এক চা চামচ, একই পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিতে হবে।

চতুর্থ পর্ব – কষানো হয়ে গেলে আধা কাপ বেরেস্তা দিয়ে তারপর ভাজা হাঁসের মাংস গ্রেভির মধ্যে ঢেলে দিতে হবে। এরপর দু-তিনটি কাঁচামরিচ দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে। পাঁচ মিনিট পরে মাংসে নারকেলের দুধ ও এক চা চামচ চিনি দিয়ে আধা ঘণ্টার জন্য ঢেকে দিতে হবে। তারপর বাকি বেরেস্তা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিতে হবে। ব্যস, হয়ে গেল নারকেলি হাঁস।

ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img