Newsbazar24 :
প্রাণীজ প্রোটিনের মধ্যে সবচেয়ে সহজলভ্য হলো ডিম। ডিম কমবেশি সকলেরই প্রিয়। তাই আজ আমাদের ডিমের নতুন রেসিপি ‘ডিমের মালাইকারি’।
উপকরণ
* প্রধান উপকরণ – উপকরণ
ডিম- ৪টি,পেঁয়াজ বাটা- ২ চা চামচ,রসুন বাটা- ১ চা চামচ,
আদা বাটা- ১/২ চা চামচ
* অন্যান্য উপকরণ –
ধনিয়া গুঁড়ো- ১ চা চামচ,বাদাম বাটা- ২ চা চামচ,নারিকেল দুধ- ১/২ কাপ,লালমরিচের গুঁড়ো- ১ চা চামচ,হলুদ গুঁড়ো- ১ চা চামচ,টমেটো কুঁচি- ১/২ কাপ,
তেল- ৩ চা চামচ,লবণ- স্বাদ অনুযায়ী,কাঁচামরিচ বাটা- ১ চা চামচ,টেলে রাখা জিরা গুঁড়ো- ২ চা চামচ,গরম মসলার গুঁড়ো- ১ চা চামচ,ধনেপাতা- সাজানোর জন্য,
প্রণালী –
প্রথম পর্ব – প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে দুই ভাগ করে কেটে আলাদা পাত্রে তুলে রাখুন।
দ্বিতীয় পর্ব – একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দিন। একটু পানি যোগ করতে পারেন যাতে মসলাগুলো না পুড়ে যায়।
তৃতীয় পর্ব – এবার এতে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, টমেটো কুঁচি ও কাঁচামরিচ বাটা দিয়ে দিন। মাঝারী আঁচে সময় নিয়ে সব মসলাগুলো একসাথে ভুনা করে নিন।
চতুর্থ পর্ব – মসলা কষানো হয়ে গেলে এতে নারকেল দুধ ও বাদাম বাটা মিশিয়ে জ্বাল দিন। কিছুক্ষণ পর ঝোল ঘন হয়ে আসবে।
পঞ্চম পর্ব – তারপর টেলে রাখা জিরা গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো ছিটিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য মালাইকারি হালকা আঁচে দমে রাখুন।
ষষ্ঠ পর্ব – ঝোল মাখামাখা হয়ে আসলে ডিমগুলো দিয়ে দিন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করে নিন মজাদার ডিমের মালাইকারি!






