ইলিশের স্মোক তন্দুর

Newsbazar24 :

গতানুগতিক রান্নার বাইরে এসে একটা নতুন রেসিপি উপস্থিত করছি। এখন কোলকাতার অধিকাংশ রেঁস্তোরায় আপনি পাবেন এই ‘ইলিশের স্মোক তন্দুর’।

উপকরণ –

১. ইলিশ মাছ (পরিমাণমতো)

২. লেবু

৩. দই

৪. আদা, রসুন ও অন্যান্য মশলা (হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,

৫. তন্দুরি মশলা

৬. ঘি

৭. মাখন (বনস্পতি, তেল হলেও চলবে)

৮. এক টুকরো কাঠকয়লা

প্রণালী

প্রথম পর্ব – ইলিশ মাছ প্রথমে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিন। ছোট বড় যেমন ইচ্ছে আপনার। এবার ইলিশ মাছের গায়ে ছুরি দিয়ে একাধিক জায়গায় লম্বা করে চিরে দিন যাতে ভালো করে মশলা ভেতরে ঢুকতে পারে। হালকা হলুদ ও লবণ মাখিয়ে আধঘন্টা রেখে দিন।

দ্বিতীয় পর্ব – একটি পাত্রে প্রথমে টক দই নিতে হবে। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেবুর রস, আদা-রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। কোথাও যেন মিশ্রণটিতে দানা হয়ে না থাকে।

তৃতীয় পর্ব – সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিন যাতে সম্পূর্ণভাবে মাছটিতে মশলা ও লবণ ঢুকতে পারে। এবারের এই মিশ্রণের মধ্যে ইলিশ মাছের পিস দিয়ে দিন। এটিকে আধঘন্টা ঢাকা দিয়ে রেখে দিন।

চতুর্থ পর্ব – আধঘন্টা পর এবার ননস্টিকের প্যান নিয়ে তাতে প্যান গরম করে মাখন দিয়ে নিন। তেল বা বনস্পতি দেওয়া যেতে পারে। তবে মাখন দিলে স্বাদ ভালো হয়। এবার ইলিশ দিয়ে আধঘন্টা পর এবার ননস্টিকের প্যান নিয়ে তাতে প্যান গরম করে মাখন দিয়ে নিন। তেল বা বনস্পতি দেওয়া যেতে পারে। তবে মাখন দিলে স্বাদ ভালো হয়। এবার ইলিশ দিয়ে মাখন ১৫/২০ মিনিট ভাজুন।

পঞ্চম পর্ব – মাছটিকে চামচ বা খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দেখে নিতে হবে, মাছটি ভালো করে নরম হয়েছে কি না। চাপ দিলে যদি ঢুকে যায় তাহলে বুঝতে হবে মাছ ভাজা হয়ে গেছে।

ষষ্ঠ পর্ব – এবার এটিকে স্মোকি ফ্লেভার আনার জন্য একটি কয়লা বা চারকোল আগুনে গরম করে নিয়ে একটি ছোট বাটিতে রেখে দিন। তার ওপর কয়েক ফোঁটা ঘি ঢাললে কয়লা থেকে সুগন্ধি এবার এটিকে স্মোকি ফ্লেভার আনার জন্য একটি কয়লা বা চারকোল আগুনে গরম করে নিয়ে একটি ছোট বাটিতে রেখে দিন। তার ওপর কয়েক ফোঁটা ঘি ঢাললে কয়লা থেকে সুগন্ধি ধোঁয়া বের হলে একটি পাত্র কয়লার বাটিটা রেখে দিন। ইলিশও রেখে দিন। মিনিট দশের মধ্যে তৈরি ইলিশ স্মোক তন্দুর।

সপ্তাহের সেরা

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

লকারে বন্দি সোনার দুর্গা, পুজোয় নামে পুলিশ পাহারা! পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির রহস্যময় ইতিহাস

ব্যাঙ্কের লকারে কেন থাকে জয়পুর রাজবাড়ির সোনার দুর্গা? নিউজ বাজার২৪...

Topics

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...

প্লাস্টিক-ফ্লেক্সে নতুন সৃষ্টি! বালিগঞ্জ কালচারালের পুজোর থিম ‘যোজন’, মণ্ডপেই পরিবেশের বার্তা

৭৬তম বছরে বালিগঞ্জ কালচারালের থিম ‘যোজন’ নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img