বাঙালির নিজস্ব আবিষ্কার ‘রুই মাছের মুইঠ্যা’

Newsbazar24 :

মুইঠ্যা বললেই মনে হয় চিতল মাছের কথা। কিন্তু চিতল যথেষ্ট মহার্ঘ। তাই বাঙালি এখন নতুন করে তৈরি করেছে রুই মাছের মুইঠ্যা।

উপকরণ –

 

রুই মাছ, ১-২টো আলু সেদ্ধ, ১টি বড় সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, ১টা টম্যাটো কুচি, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, ৩-৪টে কাঁচা লঙ্কা কুচি, ২ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণমতো সর্ষে তেল, ১ চামচ ঘি, ১ চা চামচ গরম মশলা বাটা, স্বাদমতো নুন ও চিনি।

প্রণালী –

প্রথম পর্ব – মাছ ভাল করে ধুয়ে নুন জলে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা মাছের কাঁটা বেছে, তার সঙ্গে আলু সেদ্ধ মেখে নিন। এর মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি ও নুন দিয়ে ভাল করে মাখিয়ে একটি মণ্ড তৈরি করুন।

দ্বিতীয় পর্ব – এই মিশ্রণ থেকে অল্প করে নিয়ে ছোটো ছোটো বলের আকারে গড়ে নিন। কড়াইতে তেল গরম করে মাছের মুইঠ্যাগুলো ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ বাটা আর টম্যাটো কুচি দিয়ে একটু ভেজে নিন। পেঁয়াজের রঙ পরিবর্তন হলে আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভাল করে মশলা কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য একটু জলও দিতে পারেন।

তৃতীয় পর্ব – মশলা কষাতে কষাতে তেল ছেড়ে এলে পরিমাণমতো জল দিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে ঘন হয়ে এলে ভেজে রাখা মুইঠ্যাগুলো দিয়ে দিন। আরও কিছুক্ষণ রান্না করুন।

তারপর উপর থেকে ঘি ও গরম মশলা ছড়িয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। গরম গরম সাদা ভাতের সঙ্গে জমিয়ে খান রুই মাছের মুইঠ্যা

সপ্তাহের সেরা

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

চোখে আলো নেই, তবু ৪৫ বছর ধরে নিজের হাতেই দুর্গাপূজা! বামনগোলার মুকুন্দের ভক্তির কাহিনি

পুরোহিত ছাড়াই নিজের হাতে দুর্গাপূজা নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক ,...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

Topics

দু’দিন সপ্তমী কেন? ২০২৬ দুর্গাপুজোর নির্ঘণ্টে বড় চমক, জেনে নিন সন্ধিপূজার সময়

নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ...

এশিয়ান গেমসে শতপদক অধরাই,  ৮৫ পদকে থামল ভারতের দৌড়

Newsbazar24 Desk::শতপদকের লক্ষ্যমাত্রা সামনে রেখেই শুরু হয়েছিল এবারের এশিয়ান...

মালদায় রেলের স্ক্র্যাপ দিয়ে আস্ত সিংহ! বর্জ্য থেকে শিল্প বানিয়ে চমক মালদা ডিভিশনের

মালদা টাউন স্টেশনে রেলের স্ক্র্যাপ দিয়ে তৈরি বিশাল সিংহ নিউজ...

আপনি কি এভারেস্টে জিরে গুঁড়ো ব্যবহার করেন?  তাহলে সাবধান, কি হয়েছেজিরে গুঁড়োয়

জিরে গুঁড়োতে কীটনাশকের মাত্রা বেশি, এভারেস্টের নির্দিষ্ট ব্যাচ বাজার...

সীমান্তে শূন্যে ৫ রাউন্ড গুলি! পুনর্ভবার জল নিয়ে ২২৬ বছরে সিঙ্গাবাদ জমিদারবাড়ির দুর্গাপুজো

মালদার সিঙ্গাবাদ জমিদারবাড়িতে ২২৬ বছরের দুর্গাপুজো নিউজ বাজার২৪ ডিজিটাল ডেস্ক...

কৃষক-দিনমজুরের ঘর থেকে জাতীয় মঞ্চে, সফট টেনিসে বাংলা দলে মালদার সাত মুখ

Newsbazar24 Desk: আগামী ৫ থেকে ১০6 অক্টোবর শ্রীনগরে অনুষ্ঠিত...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img