‘করলা-আলু-টমেটো’ – বাংলাদেশের অভিনব রেসিপি

Newsbazar24 :

সাধারণভাবে করলা তিতো হয় বলে অনেকের পছন্দ নয়,তাছাড়া বাচ্চারাও খেতে চায় না। তাও করোলার সমস্ত গুণ বজায় রেখে বাংলা দেশে অভিনব রান্না হচ্ছে ‘করোলা-আলু-টমেটো’।

উপকরণ –

পরিমাণ মত করলা, আলু,টমেটো কুচি, সর্ষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টকদই, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, চিনি, পরিমাণ মত নুন, কাঁচা লঙ্কা।

প্রণালী –

প্রথম পর্ব – প্রথমে করলা নিয়ে নিতে হবে। তারপর সেই করলা গোল গোল করে কেটে নিতে হবে। তবে করলার দানাগুলো অবশ্যই ছাড়াতে হবে। এবার কড়াইতে তিন চা চামচ সর্ষের তেল নিয়ে নিতে হবে।

দ্বিতীয় পর্ব – তারপর কড়াইয়ের তেলে হলুদ গুঁড়ো দিয়ে নিতে হবে। কিছুক্ষণ তেল গরম করে নেওয়ার পর গোল গোল করে কেটে রাখা করলাগুলো দিয়ে নিতে হবে। এবার করলার টুকরোগুলোকে ২-৩ মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে করলাগুলো নামিয়ে রাখুন। এবার ঐ কড়াইতে তেল দিয়ে নিতে হবে। সেই তেলে পেঁয়াজ ভাজার পর একটু হলুদ রঙের হয় এলে তাতে শুকনো লঙ্কা, আদা কুঁচি ও রসুন কুঁচি মিশিয়ে কিছুক্ষণ রান্না করার পর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো মিশিয়ে নেড়ে নিতে হবে।

তৃতীয় পর্ব – এবার টমেটো কুঁচি মিশিয়ে নিতে পারেন। তারপর পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে। এবার এটা কিছুক্ষন ভাজার পর এর সঙ্গে জল মিশিয়ে নিতে হবে। তারপর এর সঙ্গে আধ কাপ টকদই মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা আলু ও ভাজা করলা মিশিয়ে নিতে হবে।

চতুর্থ পর্ব – এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও একবার নুন ও চিনি মিশিয়ে নিতে হবে। তারপর একটু জল মিশিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে। রান্না হয়ে গেলে ভাত কিংবা রুটি,পরোটা দিয়ে জমিয়ে খাওয়া যেতে পারে এই খাবার।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img