Newsbazar24 :
চাইনিজ খাবারের দিকে বাঙালির ঝোঁক অনেকদিনের। ওদের খাবার সাধারণত সহজ পাচ্য হয়। আজ আমাদের রেসিপি ‘চিকেন ক্যাসুনাট সালাড’।
উপকরণ –
** চিকেনের জন্য –
* চিকেন ব্রেস্ট ১ কাপ(ছোট ছোট টুকরা করা)
* কর্ণফ্লাওয়ার দেড় টেবিল চামচ
* সয়া সস ১/২ চা চামচ
* লবন ১/২ চা চামচ বা স্বাদমত
* মরিচ গুঁড়া ১/৪ চা চামচ
* আদা বাটা ১/৪ চা চামচ
* রসুন বাটা ১/৪ চা চামচ
* ডিম ১ টি
* সামান্য তেল।
স্যালাডের জন্য –
* কাজু বাদাম ১/৪ কাপ
* শসা (টুকরো করা) ১/৪ কাপ
* টমেটো (টুকরো করা) ১/৪ কাপ
* গাজর কুঁচি ১/৪ কাপ
* ধনিয়া পাতা কুঁচি ২ টেবিল চামচ
* স্প্রিং অনিওন ১ টেবিল চামচ
* ফিস সস ১/৮ চা চামচ
* টমেটো সস ২ টেবিল চামচ
* সুইট চিলি সস ২ টেবিল চামচ
* তিলের তেল/অলিভ অয়েল ১/২ চা চামচ
* লেবুর রস ১ চা চামচ
* চিনি ১/২ চা চামচ
* লবন এক চিমটি
প্রণালী –
প্রথম পর্ব – প্রথমে চিকেনের সাথে কর্ণফ্লাওয়ার, সয়া সস, লবন, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং ডিম মিশিয়ে চিকেনগুলো তেলে ভেজে প্লেটে তুলে রাখুন।
দ্বিতীয় পর্ব – একই তেলে বাদাম সামান্য লালচে করে ভেজে নিন।
তৃতীয় পর্ব – এখন একটি প্লেটে সালাদের সমস্ত উপকরন নিয়ে এর সাথে ভেজে রাখা চিকেন এবং বাদাম ভালকরে মিশিয়ে নিন। তৈরি চিকেন ক্যাসুনাট সালাড।



