রান্না- ‘ডিম-আলু-গাজরের মিক্স ভর্তা’ – স্বাস্থ্য ও স্বাদে অনন্য

Newsbazar24 :

বর্তমানে ফ্যাট আমাদের জাতীয় সমস্যা। তাই বাঙালি এখন ফ্যাটলেস খাবারের দিকেহয় ঝুঁকছে। তাই তেল ছাড়া  রান্না এখন গবেষণার একটা অন্যতম বিষয়। আমাদের আজকের রেসিপি তেলহীন রান্না।

উপকরণ –

* প্রধান উপকরণ – আলু, গাজর, ডিম,

* অন্যান্য অনুষঙ্গ -পেঁয়াজ, কাঁচালঙ্কা কুচি,ধনেপাতা কুচি

* মশলা – জিরে এবং ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, চাট মশলা,হলুদ গুঁড়ো

* অন্যান্য – পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, ময়দা, হলুদ গুঁড়ো, ।

প্রণালী –

প্রথম পর্ব – প্রথমে আলু এবং গাজর একসঙ্গে ভাল করে ধুয়ে গ্রেট করে জল ঝরিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একে একে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা ও চাট মসলা, পরিমাণ মত লবণ, ময়দা, হলুদ গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে একসঙ্গে ভাল করে মেখে নিন।

দ্বিতীয় পর্ব – এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে দু চামচ জল গরম হতে দিন। তারপর এরমধ্যে আলু, গাজর ও ডিমের মিশ্রণ ঢেলে ঢাকার সাহায্যে চারিদিকে সমানভাবে ছড়িয়ে নিন। তারপর ঢাকনা দিয়ে এক পাশ সেদ্ধ করে নিতে হবে। একপিঠ সেদ্ধ হয়ে গেলে খুন্তির সাহায্যে উল্টে নিন। তারপর অন্য পিঠটাও একইভাবে ভেজে নিতে হবে।

এইভাবে দু-পিঠ উল্টেপাল্টে গাঢ় বাদামি রং ধরা পর্যন্ত রান্না করে নিতে হবে।

তৃতীয় পর্ব – তারপর নামিয়ে নিলেই রেডি আলু, গাজর, ডিমের এই অসাধারণ জলখাবার। এই খাবার বাড়িতে বানাতে সময় লাগবে মাত্র ১০ মিনিট। বাজারজাত খাবারের তুলনায় অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিকরও বটে। বাড়িতে একবার বানিয়েই দেখুন, সবাই চেয়ে চেয়ে খাবে।

এটা কিন্তু মূলত সকালের জল খাবার বা সন্ধ্যার স্ন্যাকস হিসাবেই ভালো খাবার।

সপ্তাহের সেরা

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়, মঞ্চে রাহুল-তৃষার উপস্থিতিতে উন্মাদনা

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয় নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

Topics

‘পুশব্যাক’ আতঙ্কে বাংলাদেশ! বাংলা-অসম সীমান্তে বিজিবি-কে কড়া নির্দেশ ঢাকার

কেন বাড়ছে ‘পুশব্যাক’ আতঙ্ক? নিউজ বাজার২৪ ডেস্ক ও সুত্র ঢাকা:...

মোদীর কনভয়ের রাস্তায় বিস্ফোরক! উড়ো ফোনে বেঙ্গালুরুতে উদ্ধার জিলেটিন স্টিক, আটক ১

মোদীর সফরের আগে বেঙ্গালুরুতে চাঞ্চল্য নিউজ বাজার২৪ ডেস্ক , বেঙ্গালুরু:...

মালদায় ভয়াবহ বাস দুর্ঘটনা! রথবাড়িতে ডিভাইডারে সজোরে ধাক্কা, জখম চালকসহ অন্তত ৩

রথবাড়িতে কীভাবে ঘটল বাস দুর্ঘটনা নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা:...

বঙ্গ জয়ে উচ্ছ্বসিত দিল্লি! শমীককে ফোন মোদি-শাহের, শুরু সরকার গঠনের তৎপরতা

মোদি-শাহের ফোনে কী বার্তা পেলেন শমীক নিউজ বাজার২৪ ডেস্ক ,...

বিরল সৌজন্য !বালুরঘাটে তৃণমূলের পার্টি অফিসের চাবি ফেরাল বিজেপি

কীভাবে ফিরল পার্টি অফিসের চাবি নিউজ বাজার২৪ ডেস্ক , বালুরঘাট:...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img