বাঙালির প্রিয় ‘ভেটকি মাছের পাতুরী’

Newsbazar24 :

 

 

বাঙালি মানেই যেন ‘মাছে-ভাতে বাঙালি’। ইদানিং পাতুরী বাঙালির একটা অন্যতম রেসিপি। তাই আমাদের আজকের রেসিপি

 

‘ভেটকি মাছের পাতুরী’।

 

 

উপকরণ –

 

 

* ভেটকি ফিলে (৪-৫ টুকরো),

 

* সাদা ও কালো সরষে (২ টেবিল চামচ),

 

* পোস্ত (১ টেবিল চামচ),   নারকেল কোরানো (আধ কাপ),

 

* কাঁচালঙ্কা (স্বাদ মতো),     *হলুদ গুঁড়ো (২ চা চামচ), নুন (স্বাদমতো),

 

* কলাপাতা, সরষের তেল (৩ টেবিল চামচ),

 

* লেবুর রস (১ চা চামচ)

 

 

প্রণালী –

 

 

প্রথম পর্ব – বাজার থেকে কিনে আনা ভেটকির ফিলেগুলোতে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে ৩০/৪০ মিনিট রেখে দিন।

 

 

এর পরে এসপ্নি  কলা পাতা ধুয়ে টুকরো করে কেটে নিন। এবার গরম জলে ৫-৭ মিনিট চুবিয়ে নরম করে নিতে হবে। এতে পাতুরি মোড়ানোর সময় খুলে যাবে না।

 

 

দ্বিতীয় পর্ব – পাতুরীর প্রধান উপকরণ তিনটি অর্থাৎ সরষে, পোস্ত, নারকেল কোরা একসঙ্গে পেস্ট বানিয়ে নিন।কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিন। দেখবেন যেন মিহি হয়। এবার তা একটা বাটিতে ঢেলে তার সঙ্গে পরিমাণমতো নুন, সরষের তেল, হলুদ গুঁড়ো, মেশান।

 

 

তৃতীয় পর্ব – এবার পরিষ্কার জসিগায় কলাপাতা রেখে তার উপর এক চামচ মশলা দিন। তার ওপরে মাছের টুকরো দিয়ে আরও কিছুটা মশলা দিয়ে দিন। সব শেষে দিন চেরা কাঁচালঙ্কা ও অল্প কাঁচা সরষের তেল। এ বার কলাপাতাগুলো মুড়ে দিন সুতো দিয়ে। বাঁধার সময় এমনভাবে বাঁধবেন যে খাবার সময় সহজেই এক হাত দিয়ে সেই বাঁধন খোলা যায়।

 

 

চতুর্থ পর্ব – আগুনে ননস্টিক ফ্রাইপ্যান নিন। তাতে সামান্য সরষের তেল ব্রাশ করে নিন। এবার তেল ও প্যান গরম হয়ে এলে আঁচ কমিয়ে পাতুরিগুলো সাজিয়ে দিন। তারপর ঢাকা দিয়ে দিন প্যানের মুখটা। আঁচ কমিয়ে রাখুন ১০ মিনিট মতো। তারপর উলটে দিয়ে আরও ১০ মিনিট রান্না করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

সপ্তাহের সেরা

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

Topics

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি, মালদায় ভারী বর্ষণের পূর্বাভাস

মালদা ও উত্তরবঙ্গে কেন জারি ভারী বৃষ্টির সতর্কতা? নিউজ বাজার২৪...

গঙ্গা চুক্তি নিয়ে ভারতের উদ্দেশে কড়া বার্তা বাংলাদেশের!দিল্লি-ঢাকার মধ্যে উত্তেজনা

কেন গুরুত্বপূর্ণ গঙ্গা জলবণ্টন চুক্তি? নিউজ বাজার২৪ ডেস্ক: ভারত ও...

রেলপাড় কাণ্ডে পুলিশের মেগা অ্যাকশন! রাতভর অভিযানে গ্রেফতার ২১, তোলপাড় আসানসোল

কীভাবে শুরু হয়েছিল রেলপাড়ের উত্তেজনা? নিউজ  বাজার ২৪ ডেস্ক :...

চলন্ত রাজধানী এক্সপ্রেসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল এসি কোচ, তড়িঘড়ি উদ্ধার

কীভাবে আগুন লাগল রাজধানী এক্সপ্রেসে? নিউজ বাজার২৪ ডেস্ক : রবিবার...

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর!সোমবারই কি বাড়ছে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন নিয়ে কেন বাড়ছে জল্পনা? নিউজ বাজার২৪ ডেস্ক...

“আর পাঁচ মিনিট” থেকেই বিপদ! রাত জাগা মোবাইল ঘাটায় বাড়ছে একাধিক রোগ

রাত জেগে মোবাইল ব্যবহার কেন বিপজ্জনক? নিউজ বাজার২৪ ডেস্ক: বর্তমান...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img