Wednesday, December 17, 2025
18 C
Kolkata

বাংলাদেশি ‘দুধ-কৈ’

Newsbazar24 :

দুই বাংলা প্রধানত নদী-নালার দেশ। ফলে এখানে নানা রকম মাছ পাওয়া যায়। পুকুরের একটি প্রধান জিয়ল মাছ কৈমাছ। এপার বাংলায় ‘দই-কৈ’ যেমন খুব জনপ্রিয় ঠিক তেমনি ওপার বাংলার জনপ্রিয় ‘দুধ-কৈ’।

আজকের রেসিপি ‘দুধ-কৈ’

উপকরণ –

* ৪ পিস পরিষ্কার করে কাটা কৈ-মাছ।

* দুধ ১০০ গ্রাম।

* ১টা পেয়াঁজ,৫/৬ কোয়া রসুন,অল্প আদা একসঙ্গে বাটা।

* ১ চামচ কালো জিরে।

* গুঁড়ো মশলা – হলুদ,নুন,ধনে,কাশ্মীরি মিরচ।

* ২/৩ টে কাঁচা লঙ্কা চেরা।

* পরিমাণ মতো সর্ষের তেল।

* ধনেপাতা কুচি।

প্রণালী –

প্রথম পর্ব – মাছ ভালোকরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ১ঘন্টা ম্যারিনেট করুন।

দ্বিতীয় পর্ব – কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বের হলে মাছগুলো ৭০% ভেজে তুলে আলাদা রাখুন।

তৃতীয় পর্ব – সেই কড়াইয়ের আবার অল্প তেল দিয়ে কাঁচা লঙ্কা, পেয়াঁজ,আদা,রসুনবাটা দিয়ে নাড়াচাড়া করে একটু লালচে হলে গুঁড়ো মশলা ও নুন দিয়ে দিন। একটু কষা হলে দুধ ঢেলে দিন। দুধ ফুটে উঠলে ওর মধ্যে মাছ দিয়ে দিন। আগুন অল্প করে ৮/৯ মিনিট রান্না হতে দিন। বেশ সুন্দর রঙ হলে ও গন্ধ বের হলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিন।

চতুর্থ পর্ব – ভাতের সাথে পরিবেশন করুন।

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img