Wednesday, December 17, 2025
18 C
Kolkata

‘ডালিয়ার খিচুড়ি’

Newsbazar24 :

খিচুড়ি আর সঙ্গে ইলিশ মাছ ভাজা(নিদেন পক্ষে ওমলেট) হলে তো আর কথাই নেই। কিন্তু ট্রেডিশনাল খিচুড়ি তো আছেই,আজকে একটু অভিনব ‘ডালিয়ার খিচুড়ি’।

উপকরণ –

* ২ কাপ ডালিয়া

* হাফ কাপ হলুদ মুগের ডাল ও হাফ কাপ গোবিন্দ ভোগ চাল

* অন্যান্য সামগ্রী – পরিমাণ মতো হলুদগুঁড়ো,২টি পেঁয়াজকুচি,হাফ চাচামচ গোটা জিরে,২/৩টে তেজপাতা,৩/৪টে কাঁচালঙ্কা (চিরে নিতে হবে), ৬/৭টা থেঁতো করে নেওয়া রসুন,২ চাচামচ মিহি করে কুচনো আদা, ২ চা-চামচ আমেরিকান কর্ন,২ চা-চামচ গাজরের টুকরো, ৮/১০ টি ছোট টুকরো করা ব্রকোলি,

৬/৭ টি চেরি টোম্যাটো,স্বাদ অনুযায়ী নুন,

৪ চা-চামচ তেল

প্রণালী –

এই খিচুড়ি রান্নার জন্য আলাদা কোনো পর্বের দরকার নেই। এক বারেই রান্না সম্পন্ন হবে। একদিকে –  ডালিয়া, ডাল,চাল, আদাকুচি, হলুদগুঁড়ো, নুন আর ৭/৮ কাপ জল দিয়ে ঢিমে আঁচে সেদ্ধ বসান।

অন্যদিকে – কড়ায় তেল গরম করে গোটা জিরে, তেজপাতা আর চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ আর রসুনের কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে সবজি দিয়ে ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে দালিয়া আর ডাল সেদ্ধর মিশ্রণের সঙ্গে এই সবজিগুলো যোগ করে ভালো করে মিশিয়ে নামান। ওমলেট বা কোনো মাছ ভাজার সাথে পরিবেশন করুন।

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img