Wednesday, December 17, 2025
17 C
Kolkata

টক দইয়ের নানা উপকরণ

Newsbazar24:

এই গরমে টক দই খাওয়া অপরিহার্য। কিন্তু অনেকেই সোজাসুজি টকদই খেতে পারেন না। তাদের জন্য আমাদের কিছু পরামর্শ –

১) দুপুরে খাবার পাতে রায়তা রাখতে পারেন। টক দই, শসা, পেঁয়াজ দিয়ে আপনি রায়তা বানিয়ে খেতে পারেন। এতেও বিটনুন, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে পাবেন।

২) সুইট কর্ন রায়তাও বানাতে পারেন। জলখাবারে এই ধরনের খাবার পেটও ভরাবে এবং স্বাস্থ্যেরও খেয়াল রাখবে। প্রথমে সুইট কর্ন সেদ্ধ করে নিন। এবার টক দই ফেটিয়ে তার মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও সেদ্ধ সুইট কর্ন মিশিয়ে দিন। ইচ্ছা হলে এতে পেঁয়াজ, শসা, টমেটো কুচিও মিশিয়ে দিতে পারেন।

৩) গরমে এক গ্লাস লস্যি বদলে দিতে পারে আপনার মুড। টক দই দিয়ে আপনি ঘোল, লস্যি বা বাটারমিল্ক বানিয়ে পান করতে পারেন।

৪) পরোটা তৈরিতেও টক দই ব্যবহার করতে পারেন। ময়দা মাখার সময় তাতে টক দই ব্যবহার করুন। প্রয়োজনে আপনি জোয়ার, সুজি, রাগি, বাজরা কিংবা ওটসের পরোটা তৈরিতেও টক দই ব্যবহার করতে পারেন। এতে পরোটা নরম হয়।

৫) দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার দই-ভাত। ভাত বানিয়ে নিন। এবার নুন, চিনি, কাঁচালঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো ও নারকেল কোরা দিয়ে টক দই ফেটিয়ে নিন। টক দইয়ের সঙ্গে ভাত মিশিয়ে দিন। তেল শুকনো লঙ্কা, কারি পাতা ও কড়াইয়ের ডাল ফোড়ন দিন। এবার এটা দই-ভাতে মিশিয়ে দিন। দুপুরে পাতে এই খাবারটি রাখতে পারেন।

যেভাবেই খান না কেন,খাদ্য তালিকায় অবশ্যই টকদই রাখুন।

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img