Wednesday, December 17, 2025
18 C
Kolkata

মাশরুম পনির মশলা

Newsbazar24:

 

 

‘মাশরুম’ শুধু উপাদেয় খাদ্য নয়,অত্যন্ত স্বাস্থ্যকর খাদ্য। বিশেষকরে প্রোটিনে ভরপুর মাশরুম নিরামিষাশীদের জন্য খুব প্রয়োজন। তবে মাশরুম আগে ভালো করে চিনে নিতে হবে। এক ধরনের বন্য মাশরুম আছে,যা অত্যন্ত বিষাক্ত।

 

 

আজকের রেসিপি – ‘মাশরুম পনির মশলা’

 

 

উপকরণ –

 

 

* মশরুম – ২৫০গ্রাম।

 

 

* পনির – ১৫০গ্রাম।

 

 

* টকদই – ১ কাপ।

 

 

* অন্যান্য -রিফান তেল – ২ চামচ,ঘি – ২ চামচ,টমেটো – একটা,শুকনো লঙ্কা – চার পাঁচটা,আদা – হাফ ইঞ্চি,নুন, হলুদ, চিনি – পরিমাণ মতো,গরম মসলা গুঁড়া – আধা চা চামচ,কাসুরি মেথি – ছোট চামচের এক চামচ, খোয়া – ২ চামচ(এটা না হলেও হয়),পোস্ত – ২ চামচ,তেজ পাতা – দুটো,সাজিরা – ১ চামচ,দুধ – ১ কাপ।

 

 

প্রণালী –

 

 

প্রথম পর্ব – এক কাপ দুধ হালকা গরম করে তাতে সামান্য নুন, হলুদ, চিনি ও একটু গরম মশলা মিশিয়ে নেড়ে ভাজা পনির টুকরো গুলো দুধের মিশ্রনে ডুবিয়ে রিখতে হবে।

 

 

দ্বিতীয় পর্ব – এবার ওই কড়াই তে ঘি এক চামচ আর তেল দিয়ে তেজ পাতা সাজিরা ও সামান্য চিনি দিয়ে একটু নেড়ে পেষ্ট করা মশলা দিয়ে ভালো করে কষতে হবে।

 

 

তৃতীয় পর্ব – এই সময় খুব সামান্য হলুদ দিয়ে কষে যেতে হবে মশলা থেকে তেল ছাড়লে আঁচ কমিয়ে দুধে ডুবানো ভাজা পনির টুকরো গুলো কষা মশলাতে দিয়ে ধীরে ধীরে মিশাতে হবে ।

 

 

চতুর্থ পর্ব – পনির ডুবানো দুধ কে মিক্সিতে দিয়ে এক মিনিট ব্লেন্ড করে নিতে হবে।

 

 

পঞ্চম পর্ব – এবার মাসরুম জলে ধুয়ে সাথে সাথে কড়াই তে পনিরের সাথে মিশিয়ে দিতে হবে।

 

 

ষষ্ঠ পর্ব -মশলা ভাল করে পনির আর মসরুমে সাথে কাসুরি মেথি দিয়ে দুই মিনিট কষিয়ে ব্লেন্ড করা দুধ দিয়ে কম আঁচে ধীরে ধীরে নাড়তে হবে না ফোটা অবধি।

 

 

সপ্তম পর্ব – ফুটে গেলে নুন, চিনি ও বাকি ঘি দিয়ে নেড়ে গ্যাস বন্ধ করে ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে নামিয়ে নিলেই খাওয়ার জন্য তৈরী মাসরুম পনির মশলা।

 

 

ভাত,রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন।

Hot this week

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

২০২৬ সালে কোন কোন রাশির ভাগ্যে জ্যাকপট ? রবি গ্রহের বড় প্রভাব

২০২৬ সাল ‘রবি গ্রহের বছর’: কোন কোন রাশির জীবনে...

Topics

বড়দিনের ঐতিহ্য কোথা থেকে উদ্ভূত হয়েছিল,সান্তা ক্লজ কোথা থেকে এলো?

Newsbazar24:পশ্চিমী দেশগুলিতে বড়দিনকে পৌত্তলিক উৎসব হিসেবে উদযাপন করে। বড়দিন...

ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে দুই পরিবার

Newsbazar24:ভয়াবহ অগ্নিকান্ডের ফলে ভস্মীভূত দোকান ঘর সহ গোটা বাড়ী।...

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও দায়িত্ব

মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া শৃঙ্খলা ও...

অনলাইন ছাড়াই কীভাবে জানবেন SIR তালিকায় নাম আছে কি না ?

ওয়েবসাইট না খুললে SIR-এর খসড়া তালিকায় নাম আছে কি...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img