Monday, December 15, 2025
24 C
Kolkata

রবীন্দ্রনাথের প্রিয় রেসিপি – ‘দুধ শুক্তো’

Newsbazar24:

আজ আমরা নিয়ে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রিয় রেসিপি – ‘দুধ শুক্তো’।

উপকরণ –

আলু- ১ টি

সজনে ডাঁটা- ৪ টি

রাঙা আলু- ১টি (মাঝারি)

বেগুন – ১টি

পটল- ২টি

ঝিঙে- ২টি

উচ্ছে- ২টি

কাঁচকলা- ১টি (বড়ো মাপের)

১টি কাঁচা পেঁপে (ছোটো মাপের)

পোস্তবাটা- ৩ চামচ

সর্ষেবাটা- ২ চামচ

আদাবাটা- ১ চামচ

কাঁচালঙ্কা বাটা- ৫টা

রাঁধুনি বাটা- ১ চামচ

রাঁধুনি সামান্য (ফোড়নের জন্য)

দুধ- তিন কাপ (প্রয়োজন হলে যোগ করা যাবে আরো, জলের পরিবর্তে)

ঘি- ২ চামচ

তেজপাতা- ২টো

বড়ি, সাদা তেল পরিমাণমতো এবং নুন-চিনি স্বাদ বুঝে।

প্রণালী –

প্রথম পর্ব – প্রথমে, কড়াইতে বড়ি তেল ছাড়া কয়েক সেকেন্ড ভেজে, তারপর তেল দিয়ে ভেজে একটি পাত্রে তুলে রাখুন। এরপর পোস্ত এবং সর্ষে  ঈষৎ উষ্ণ গরম জলে খানিকক্ষণ ভিজিয়ে রেখে বেটে নিন। উচ্ছে এবং বেগুন ভেজে আলাদা করে রাখুন। এবার কড়াইতে তেল ও ঘি গরম করে সরষে, তেজপাতা, রাঁধুনি ফোড়ন দিয়ে বাকি সব সব্জি ভালোভাবে ভাজতে থাকুন। আদাবাটা ও রাঁধুনিবাটা যোগ করে ভালো করে নাড়তে থাকুন। অন্যদিকে, দুধ গরম করে নিন। সবজিগুলো ভাজা হয়ে এলে পোস্ত আর সর্ষেবাটা দিয়ে নাড়ুন।

দ্বিতীয় পর্ব – ৫ মিনিট নাড়াচাড়া করে দুধ ঢেলে ঢাকা দিয়ে অল্প আঁচে দশ মিনিট রাখুন। ঢাকা তুলে দেখতে হবে সবজি সিদ্ধ হয়েছে। কিনা প্রয়োজন হলে আরো দুধ যোগ করবেন। দুধ ফুটে উঠলে উচ্ছে, বেগুন, বড়ি, স্বাদমতো নুন, মিষ্টি দিন। তারপর, উপর থেকে ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রাখুন পাঁচ মিনিট। ব্যাস, দুধ শুক্তো তৈরি। গরম ভাতে গন্ধরাজ লেবুর সঙ্গে জমিয়ে খান।

Hot this week

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...

ফিরে দেখা ২০২৫: ঘটনা বহুল ২০২৫ এর স্মৃতি রোমন্থন

Newsbazar24:নতুন বছর আসন্ন। তার আগে আমরা মূল্যায়ন করতে বসেছি...

ফিরে দেখা ২০২৫:সাহিত্য , বিজ্ঞাপন ও রাজনীতিতে প্রয়াত ব্যাক্তিত্ব

Newsbazar24:২০২৫ সালটি নানা দিক থেকে স্মরণীয় হয়ে থাকবে। প্রযুক্তি,...

বহু প্রতিক্ষিত বেঙ্গল সুপার লীগের জমকালো উদ্বোধন মালদহ জেলা ক্রীড়া সংস্থার ময়দানে

Newsbazar24::শুরু হল বহুপ্রতীক্ষিত বেঙ্গল সুপার লিগ। ফুটবলে বাংলার...

Topics

আদিবাসীদের বীরযোদ্ধা শহিদ জিতু হেমব্রমের ৯৩তম আত্মবলিদান দিবস পালিত হল হবিবপুরে

Newsbazar24::সত্যং শিবং সুন্দরং সর্ব ভারত সাঁওতাল কমিটির উদ্যোগে আদিবাসীদের...

উৎসব চলাকালীন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে গুলিবর্ষণ, মৃত অন্তত ১২

-নিউজ বাজার 24 ডেস্ক , ১৪ ডিসেম্বর, ২০২৫: অস্ট্রেলিয়ার...

কেরলের লাল দুর্গে উড়ল গেরুয়া পতাকা তিরুবনন্তপুরম পুরসভা নির্বাচনে বিজেপির জয়

Newsbazar24:শেষ পর্যন্ত কেরলেও গেরুয়া ঝড়। ঝড়ে ধুলিস্যাৎ বাম দুর্গ।...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img