আজকে আমাদের রেসিপি – ডিমের একাধিক মেনু

Newsbazar24 :

আমাদের প্রোটিনের প্রধান উৎস ডিম। ডিম ভালোবাসে প্রায় সকলেই। কিন্তু ডিমের গতানুগতিক রেসিপির বাইরে কয়েকটা নতুন রেসিপি আজ উপস্থিত করছি।

১) নার্গিসি কোফতা – রেস্তোরাঁয় নার্গিসি কোফতা অনেকেই খেয়ে দেখেছেন। চিকেনের টুকরো, মশলা ও অন্যান্য ভেষজ উপকরণ দিয়ে তৈরি ঘন গ্রেভির মধ্যে নিখুঁত ভাবে সেদ্ধ করা ডিমের এই পদ রুটি বা পরোটা দিয়ে খেতে দারুণ লাগবে।

২) ডিমের বড়া – বিকেলের স্ন্যাক্সে ডিমের পদ খেতে চাইলে ডিমভাজা বা ভুর্জি ছাড়া খাওয়া যেতে পারে ডিমের বড়া। সেদ্ধ ডিমের ওপর ময়দা, বিস্কুটের গুঁড়োর আস্তরণ মাখিয়ে তাকে ভেজে নিতে হবে ছাঁকা তেলে। হালকা সোনালি রং হলে নামিয়ে গরম চায়ের সঙ্গে খাওয়া যেতেই পারে ডিমের বড়া।

৩) ডিমের ডেভিল – ইংরাজি শব্দ ডেভিলের অর্থ ‘শয়তান’ হলেও ডিমের ডেভিলের স্বাদ কিন্তু স্বর্গীয়। সেদ্ধ ডিমের ওপর আলু সেদ্ধ, ব্রেডক্রাম্বস এবং মশলা দিয়ে তৈরি মিশ্রণ ভাল করে মাখিয়ে তা ছাঁকা তেলে ভেজে নিলেই তৈরি ডিমের ডেভিল।

৪) মাটা রোস্ট – পেঁয়াজ, টম্যাটো এবং নারকেলের দুধ দিয়ে তৈরি ঘন গ্রেভিতে ডুবে থাকা ডিমের পদটি অত্যন্ত জনপ্রিয় কেরালাতে। মাটা রোস্ট নামের এই পদটি রুটি বা ভাতের সঙ্গে খাওয়া যায়। স্বাদের দিক থেকে এই পদটি একেবারে আলাদা। অন্যান্য চেনা ডিমের পদের সঙ্গে কোনোভাবেই মিল নেই এই পদের।

৫) ডিম ভাপা – একটু অন্যরকম ডিমের পদ খেতে গেলে ডিম ভাপার কোনও বিকল্প নেই। সেদ্ধ ডিমের চারপাশে নারকেল কোরা, আদা, রসুন, পোস্ত সবকিছু একসঙ্গে বেটে নিয়ে সেই মিশ্রণ ভাল করে মাখিয়ে নিতে হবে ডিমের চারপাশে, এরপর কড়ায় বা পাত্রে জল নিয়ে তার মধ্যে সেই ডিমের মিশ্রণ রাখতে হবে একটি মুখ বন্ধ কৌটোর মধ্যে। জল ফোটার মাধ্যমেই ভাপে রান্না হয় এই পদ।

সপ্তাহের সেরা

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

১৯ এপ্রিল আবহাওয়া: দক্ষিণবঙ্গে লু, উত্তরবঙ্গে বৃষ্টি-জানুন জেলাভিত্তিক পূর্বাভাস

কলকাতা ও আশপাশে লু-এর পরিস্থিতি নিউজ বাজার ২৪ ডেস্ক :...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

AC সার্ভিসিং করিয়েও ঠান্ডা নেই? এসির এই অংশটাই করছে সব গণ্ডগোল!

এসি ঠান্ডা না হওয়ার আসল কারণ কী নিউজ বাজার২৪ ডেস্ক...

Topics

টয় ট্রেনের কু-ঝিকঝিক শব্দে কিসের বার্তা? দার্জিলিংয়ে দেখে অবাক পাহাড়বাসী

টয় ট্রেনেই ভোট সচেতনতার অভিনব উদ্যোগ নিজস্ব প্রতিবেদন, দার্জিলিং: দার্জিলিংয়ের...

শমীক ভট্টাচার্যের দাবি— বাংলায় চতুর্থবার আর সরকার গড়তে পারবেন না মমতা

ভুয়ো ভোটার ইস্যুতে তোপ শমীক ভট্টাচার্যের নিউজ বাজার ২৪ ডেস্ক...

ভোট দিতে তিনবার নদী পার! জলপাইগুড়ির ছিট সাকাতির লড়াই হার মানাবে সিনেমাকেও

ছিট সাকাতির দুর্গম পথের বাস্তব ছবি নিউজ বাজার২৪ ডেস্ক ,...

১০ বছরের পুরনো আধার? ১৪ জুনের আগে না করলে লাগবে চার্জ,ঘোষণা UIDAI-এর

১৪ জুন পর্যন্ত কেন ফ্রি আধার আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img