Tuesday, December 16, 2025
19 C
Kolkata

‘নিরামিষ মুগ ডালের রসা’ – অভিনব স্বাদ ও গন্ধ

Newsbazar24 :

সপ্তাহে ১/২ দিন অনেক পরিবারেই নিরামিষ খাওয়া হয়। কিন্তু স্বাস্থ্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করে। তাই নিরামিষ প্রোটিনের অন্যতম উৎস ডাল অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন। মুসুর ডালকে অনেকে আবার আমিষ এর তালিকায় ফেলেন। তাই আজকের রেসিপি ‘নিরামিষ মুগ ডালের রসা’।

উপকরণ –

* প্রধান উপকরণ – মুগ ডাল।

* সবজি – আলু,গাজর, বিনস,  কড়াই শুঁটি,টমেটো, ফুলকপি,কাঁচা লঙ্কা

* মশলা – হলুদ গুঁড়ো,নুন, সামান্য চিনি,তেজ পাতা,শুকনো লঙ্কা,গোটা জিরে

* অল্প তেল,ঘি

প্রণালী –

প্রথম পর্ব – এককাপ সোনা মুডগাল নিয়ে শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নিতে হবে। যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এরপর তা ৫ মিনিট গরম জলে ভিজিয়ে রাখতে হবে।

দ্বিতীয় পর্ব – এবার দুকাপ জল দিয়ে ডাল সেদ্ধ করতে বসান। ছোট দুটো আলু একদম ছোট চৌকো করে কেটে নিন।গাজরও একদম কুচি করে কাটতে হবে। এবার ফ্রাইং প্যানে সরষের তেল গরম করুন।

তৃতীয় পর্ব – এর মধ্যে ফুলকুপির টুকরো গুলো দিয়ে ভেজে নিতে হবে। ফুলকপি লালচে করে ভেজে তুলে নিয়ে ওর মধ্যে তেজপাতা, শুকনোলঙ্কা, গোটা জিরে দিয়ে ওর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিন। এর মধ্যে গাজরের টুকরোও দিয়ে দিন।

চতুর্থ পর্ব – এবার স্বাদমতো নুন দিন। এতে আলু-গাজর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার হাফ চামচ হলুদ আর চাইলে ফ্রোজেন কড়াইশুটিও মিশিয়ে দিতে পারেন। এরপর এক চামচ আদাবাটা, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভাল করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।

পঞ্চম পর্ব – সুন্দর একটা গন্ধ উঠলে সেদ্ধ করে রাখা মুগের ডাল খুব ভাল করে মিশিয়ে নিতে হবে। ডাল যে পাত্রে সেদ্ধ করেছিলেন ওখানেই দু কাপ জল নিয়ে গরম করে ফুটিয়ে ডালের সঙ্গে মিশিয়ে দিন। এবার স্বাদমতো চিনি আর কাঁচালঙ্কা দিন তিনটে।

ষষ্ঠ পর্ব – ডাল খুব ভাল করে ফুটে উঠলে এক চামচ ঘি মিশিয়ে দিতে হবে। ব্যাস তৈরি গরম গরম মুগ ডাল। এভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। বিশেষত এই সব নিরামিষের দিনে।

Hot this week

রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় মালদহের আসিফ হোসেনের ব্রোঞ্জ পদক

Newsbazar24 রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আবারো মালদহের এক প্রতিযোগীর সাফল্য।...

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

Topics

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img