বন্যাবিধ্বস্ত মানিকচকে ৮ অক্টোবর মুখ্যমন্ত্রী, বাড়ছে প্রশাসনিক তৎপরতা
Newsbazar24 Desk: বন্যার জলে বিপর্যস্ত মালদহের মানিকচকে এবার প্রশাসনিক তৎপরতা আরও বাড়ল। আগামী ৮ অক্টোবর, বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মানিকচক সফরের কথা রয়েছে। সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। সভা হওয়ার কথা রয়েছে মানিকচকের মথুরাপুর এর বিএসএস হাইস্কুল ময়দানে।
এ বিষয়ে মানিকচকের বিধায়ক গৌড় চন্দ্র মন্ডল জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৭,০০০ বন্যা দুর্গত মানুষের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
সরাসরি আর্থিক সাহায্য (DBT): বন্যায় যাদের ঘরবাড়ি বা সম্পত্তি আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন প্রায় ২৫,০০০ পরিবারকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে (Direct Benefit Transfer) আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। ডাবল ইঞ্জিন সরকারের উদ্যোগে এই প্রথম এই ধরনের প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে বলে বিধায়ক দাবি করেছেন।
প্রসঙ্গত বন্যার জেরে মানিকচকের বিস্তীর্ণ এলাকার বহু মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। কোথাও বাড়িঘরে জল ঢুকেছে, কোথাও আবার যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। দুর্গত মানুষের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখছে জেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সফরের সময় বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দুর্গত মানুষের সমস্যার বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হতে পারে। পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন সংক্রান্ত ব্যবস্থাও পর্যালোচনা করা হতে পারে।
মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা এবং প্রশাসনিক প্রস্তুতিও শুরু হয়েছে। সম্ভাব্য সফরসূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলিতে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের তৎপরতা বাড়ানো হয়েছে।
দুর্যোগের এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সফরের দিকে তাকিয়ে রয়েছেন মানিকচকের বানভাসি মানুষ। তাঁদের আশা, সফরের সময় বন্যা মোকাবিলা, ক্ষতিগ্রস্ত পরিকাঠামোর পুনর্গঠন এবং দুর্গত পরিবার



