CA Vs CS: চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না কোম্পানি সেক্রেটারি—দ্বাদশ শ্রেণির কমার্স পড়ুয়ারা কোনটি বেছে নেবে?

ফাইন্যান্স, অডিট ও ট্যাক্সেশনে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কর্পোরেট আইন, কমপ্লায়েন্স ও গভার্নেন্সে অপরিহার্য হয়ে উঠছে কোম্পানি সেক্রেটারি। পড়াশোনার ধাপ, খরচ, কাজের ধরন, চাকরির সুযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনার তুলনামূলক বিশ্লেষণ নিয়েই এই প্রতিবেদন।

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ  দ্বাদশ শ্রেণিতে কমার্স নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের সামনে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি হল—ভবিষ্যতে কোন পেশা বেছে নেওয়া হবে। বিশেষ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) নাকি কোম্পানি সেক্রেটারি (CS)—এই দুই পেশার মধ্যে কোনটি বেশি উপযোগী, তা নিয়ে বিভ্রান্তি খুবই স্বাভাবিক। বাইরে থেকে দু’টি পেশা কাছাকাছি মনে হলেও, বাস্তবে কাজের ধরন, দায়িত্ব, দক্ষতার ক্ষেত্র এবং ক্যারিয়ার পথ—সবকিছুই আলাদা। তাই সঠিক সিদ্ধান্ত নিতে হলে এই দুই পেশার পার্থক্য, কাজের পরিধি ও ভবিষ্যৎ সম্ভাবনা পরিষ্কারভাবে জানা জরুরি। এই প্রতিবেদনে প্রশ্ন–উত্তর আকারে তুলে ধরা হল CA ও CS পেশার বিস্তারিত তথ্য।

দ্বাদশ শ্রেণির কমার্স ছাত্রদের বড় প্রশ্ন: CA নাকি CS—কোনটা বেছে নেবেন?

১)প্রশ্ন: দ্বাদশ শ্রেণিতে কমার্স পড়ুয়াদের মধ্যে CA ও CS নিয়ে এত দ্বিধা কেন?

উত্তর: দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই কমার্স স্ট্রিমের ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ পেশা নিয়ে ভাবতে শুরু করে। সেই সময়েই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়—চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) হবেন, না কি কোম্পানি সেক্রেটারি (CS)। বাইরে থেকে দু’টিকে অনেকটা একই রকম মনে হলেও বাস্তবে এই দুই পেশার কাজ, দায়িত্ব ও দক্ষতার ক্ষেত্র সম্পূর্ণ আলাদা।

২) প্রশ্ন: চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) আসলে কী কাজ করেন?

উত্তর: চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মূলত ব্যবসা ও ফাইন্যান্স সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন। তাঁদের দায়িত্বের মধ্যে থাকে অডিটিং, ট্যাক্সেশন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, বাজেটিং ও জেনারেল ম্যানেজমেন্ট। একজন CA হলেন ফাইন্যান্সিয়াল বিষয়ের বিশেষজ্ঞ, যিনি ব্যবসা সংক্রান্ত আর্থিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

৩) প্রশ্ন: তাহলে কোম্পানি সেক্রেটারি (CS) কী করেন?

উত্তর: কোম্পানি সেক্রেটারি মূলত কর্পোরেট গভার্নেন্স ও আইনি কমপ্লায়েন্সের দায়িত্বে থাকেন। তিনি বোর্ড অফ ডিরেক্টরস, শেয়ারহোল্ডার এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগকারী হিসেবে কাজ করেন।
কোম্পানির সব আইনগত বাধ্যবাধকতা ঠিকভাবে মানা হচ্ছে কি না, স্ট্যাচুটরি রেকর্ড ঠিক রাখা এবং কর্পোরেট বেস্ট প্র্যাকটিস সম্পর্কে পরামর্শ দেওয়া—এই সবই CS-এর দায়িত্বের মধ্যে পড়ে।

8) প্রশ্ন: কেন কোম্পানি সেক্রেটারি কর্পোরেট দুনিয়ায় এত গুরুত্বপূর্ণ?

উত্তর: আজকের দিনে কর্পোরেট সেক্টর যত বাড়ছে, ততই আইন-কানুন জটিল হচ্ছে। কোম্পানির উপর আইনি দায়িত্বও বেড়েছে। এই পরিস্থিতিতে একজন দক্ষ কোম্পানি সেক্রেটারি ছাড়া কোম্পানি সঠিকভাবে চলতে পারে না।
ভাল বেতন, দীর্ঘমেয়াদি ক্যারিয়ার স্টেবিলিটি এবং টপ ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করার সুযোগ—এই সব কারণেই CS পেশাটি দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

আরও পড়ুন- চাকরি খোঁজার পুরোনো নিয়ম শেষ? ২০২৬-এর বাজারে স্কিল-ভিত্তিক নিয়োগের উত্থান

৫) প্রশ্ন: কোম্পানি সেক্রেটারি কোর্সটি কে পরিচালনা করে?

উত্তর: ভারতে কোম্পানি সেক্রেটারি কোর্সটি পরিচালনা করে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (ICSI)। এটি ভারত সরকারের বাণিজ্য মন্ত্রকের অধীনে পরিচালিত হয়।

৬) প্রশ্ন: কোম্পানি সেক্রেটারির কাজ কীভাবে বোঝা যায় সহজ উদাহরণে?

উত্তর: যেমন রাস্তায় ট্রাফিক সিগন্যাল মানতে হয়—লাল আলোতে থামতে হয়, সবুজ আলোতে চলতে হয়—ঠিক তেমনই দেশে কাজ করা প্রতিটি কোম্পানিকেও নির্দিষ্ট আইন-কানুন মেনে চলতে হয়।
এই আইনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কোম্পানিজ অ্যাক্ট ২০১৩, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) ১৯৯৯, সেবি-র নিয়মাবলি এবং ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোড। এই সব আইন ঠিকভাবে মানা হচ্ছে কি না, তা দেখাই কোম্পানি সেক্রেটারির কাজ।

৭) প্রশ্ন: কোন কোম্পানিতে CS নিয়োগ বাধ্যতামূলক?

উত্তর: যেসব কোম্পানির পেড-আপ শেয়ার ক্যাপিটাল ১০ কোটি টাকা বা তার বেশি, সেখানে কোম্পানি সেক্রেটারি নিয়োগ করা আইনত বাধ্যতামূলক।

৮)প্রশ্ন: কোম্পানি সেক্রেটারির কাজ কি শুধু ফাইলিং পর্যন্ত সীমাবদ্ধ?

উত্তর: একদমই নয়। কোম্পানি সেক্রেটারির কাজের পরিধি অনেক বড়। কর্পোরেট রিস্ট্রাকচারিং, জয়েন্ট ভেঞ্চার, ফরেন কলাবোরেশন, আরবিট্রেশন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রোজেক্ট প্ল্যানিং এবং কর্পোরেট অ্যাডভাইজরি—এই সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রেই CS-এর ভূমিকা থাকে।

৯) প্রশ্ন: CA আর CS কি একে অপরের বিকল্প?

উত্তর: অনেকের ধারণা, যারা CA করতে পারেন না, তারাই CS করেন। বিশেষজ্ঞরা এই ধারণাকে সম্পূর্ণ ভুল বলে মনে করেন।
CA এবং CS-এর কাজের ক্ষেত্র একেবারেই আলাদা। যেমন হাড়ের ডাক্তার আর চোখের ডাক্তারের তুলনা করা যায় না—দু’জনেই ডাক্তার, কিন্তু কাজ আলাদা—ঠিক তেমনই CA ও CS।

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনীতে চাকরির স্বপ্নে ট্যাটুর বাধা—ডান হাতে  ছোট ‘কিছু’ লেখা থাকলেও ছাড় নয়, কী বলল হাইকোর্ট?

১০) প্রশ্ন: কোম্পানি সেক্রেটারি হতে গেলে কীভাবে শুরু করতে হয়?

উত্তর: কোম্পানি সেক্রেটারি হতে কোনও কলেজে ভর্তি হতে হয় না। ICSI-এর মাধ্যমে এই কোর্স করতে হয়। ১২ নম্বর বা গ্র্যাজুয়েশনে অন্তত ৪০ শতাংশ নম্বর থাকলেই এই কোর্সে ভর্তি হওয়া যায়।

১১) প্রশ্ন: ১২-এর পর CS হতে গেলে কতগুলো ধাপ পেরোতে হয়?

উত্তর: মোট তিনটি ধাপ থাকে—

  1. CSEET (CS Executive Entrance Test)

  2. Executive Program

  3. Professional Program

১২) প্রশ্ন: CSEET পরীক্ষা বছরে ক’বার হয়?

উত্তর: বছরে তিনবার—ফেব্রুয়ারি, জুন ও অক্টোবর মাসে। এই পরীক্ষায় চারটি পেপার থাকে।

১৩) প্রশ্ন: Executive ও Professional প্রোগ্রামের পর কী করতে হয়?

উত্তর: Executive পাশ করার পর ২১ মাসের আর্টিকেলশিপ করতে হয়।
Professional পাশ করার পর করতে হয় Corporate Learning Development Program (CLDP), যা এক মাসের ট্রেনিং।

১৪) প্রশ্ন: CS কোর্সের ফি কত?

উত্তর:

  • Executive Program-এর ফি প্রায় ১৭ হাজার টাকা

  • Professional Program-এর ফি প্রায় ২০ হাজার টাকা

১৫) প্রশ্ন: CS পেশার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল?

উত্তর: কোম্পানি সেক্রেটারি এমন একটি পেশা, যেটি আইন দ্বারাই বাধ্যতামূলক করা হয়েছে। স্টার্টআপ, নতুন আইন, লেবার কোড, NCLT, SEBI—সব ক্ষেত্রেই CS-এর প্রয়োজন বাড়ছে।

১৬) প্রশ্ন: শুরুতে CS-এর বেতন কত হতে পারে?

উত্তর: অভিজ্ঞতা অনুযায়ী শুরুতেই ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতন পাওয়া যায়।

১৭) প্রশ্ন: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি CS-এর চাকরি কেড়ে নেবে?

উত্তর: আংশিকভাবে। শুধুমাত্র ফর্ম ফাইলিং বা রুটিন কাজ ভবিষ্যতে AI করতে পারবে। কিন্তু কর্পোরেট কনসালটেন্সি, আইন বিশ্লেষণ, মর্জার বা কৌশলগত সিদ্ধান্তের মতো কাজ AI কখনও পুরোপুরি করতে পারবে না। এই জায়গায় কোম্পানি সেক্রেটারির গুরুত্ব অটুট থাকবে।

কোম্পানি সেক্রেটারি

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img