বুনো হাতির তাণ্ডবে নষ্ট কয়শ বিঘা আলু জমি, চরম ক্ষতির মুখে চন্দ্রকোণার কৃষকরা

বুনো হাতির তাণ্ডবে নষ্ট কয়শ বিঘা আলু জমি, চরম ক্ষতির মুখে চন্দ্রকোণার কৃষকরা

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ  চন্দ্রকোণা, পশ্চিম মেদিনীপুর: পরপর তিনদিন ধরে বুনো হাতির তাণ্ডবে চরম ক্ষতির মুখে পড়েছেন চন্দ্রকোণার বিস্তীর্ণ এলাকার কৃষকরা। আড়াবাড়ি রেঞ্জ থেকে বেরিয়ে আসা প্রায় ১২টি বুনো হাতির একটি দল চন্দ্রকোণার কামারখালি জঙ্গলে প্রবেশ করে এবং খাবারের সন্ধানে জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের মাঠে নেমে ব্যাপক তাণ্ডব চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হাতির দলটি কামারখালি জঙ্গল ছেড়ে ভগবন্তপুর দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের ধান্যঘরি, ভগবন্তপুর, খিরেটি ও কমরপুর এলাকার মাঠে হানা দেয়। সেখানকার বিস্তীর্ণ আলু জমিতে ঢুকে বিঘার পর বিঘা ফসল খেয়ে ও মাড়িয়ে নষ্ট করে দেয়। শুধু আলু নয়, হাতির হানায় নষ্ট হয়েছে বিভিন্ন ধরনের সবজি চাষও।

শহরে ইডি ডিরেক্টর, কয়লা-বালি-ও আইপ্যাক সহ ‘হেভিওয়েট’ ইস্যু নিয়ে বৈঠক করলেন

গ্রামবাসীদের অভিযোগ, সন্ধ্যা নামার পর থেকেই রাতভর হাতির দলটি মাঠে তাণ্ডব চালায়। আতঙ্কে কৃষকরা কেউই মাঠের ধারে যাওয়ার সাহস পাননি। রাতভর ফসল ধ্বংসের পর হাতির দলটি শিলাবতী ও কেঠিয়া নদী পার হয়ে গড়বেতার সন্ধিপুর এলাকার দিকে চলে যায় বলে জানা গেছে।

এই নিয়ে টানা তিনদিন ধরে চন্দ্রকোণার জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষকের বছরের প্রধান আয়ের ফসল মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্ত চাষিদের দাবি, অবিলম্বে বন দফতরের তরফে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

কেন্দ্রীয় বাহিনীতে চাকরি করতে চান? ডান হাতে ট্যাটু থাকলে কী বলছে হাইকোর্ট

এদিকে আপাতত হাতির দল এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দা ও কৃষকরা। তবে ফের হাতির দল ফিরে আসতে পারে—এই আশঙ্কায় আতঙ্ক এখনও কাটেনি।

সপ্তাহের সেরা

ভারতের একতরফা বিশ্বকাপ জয়ে কটাক্ষ শোয়েব আখতারের, কী বললেন পাকিস্তানের প্রাক্তন পেসার?

একতরফা ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া শোয়েব আখতারের নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

PIB:দিল্লিতে ₹৩৩,৫০০ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রীর

সরকারি কর্মীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প নিউজ বাজার২৪ ডেস্ক ঃ...

মালদার লিচু চাষে প্রকৃতির কোপ: মুকুলহীন বাগানে সর্বস্বান্তের আশঙ্কায় চাষি

বড় আর্থিক ক্ষতির মুখে কালিয়াচকের লিচু বাগানগুলো নিউজ বাজার ২৪...

বসন্তে কালবৈশাখীর দাপট? আজ মালদা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের আবহাওয়া: মালদায় বৃষ্টির সম্ভাবনা কতটা? নিউজ বাজার২৪ ডেস্ক, মালদা:...

Topics

T20 World Cup Final: ফাইনালে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় ‘ভয়ের কারণ’ কে? বিস্ফোরক মন্তব্য ব্র্যাড হ্যাডিনের

ভারতের বিশ্বকাপ স্বপ্নের সামনে নতুন চ্যালেঞ্জ নিজস্ব প্রতিবেদন: টি-টোয়েন্টি বিশ্বকাপের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img