ব্রাউন সুগারের রমরমা কারবার, নিউ মার্কেটে অভিযানে ধরা পড়ল কালিয়াচকের ৬ পাচারকারী

রাজ্যের বাইরে নয়, কলকাতার বুকে বসেই চলছিল বিপুল পরিমাণ ব্রাউন সুগারের অবৈধ কারবার। কলকাতার নিউ মার্কেট থানার অন্তর্গত মির্জা গালিব স্ট্রিটে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কালিয়াচকের ছয় ব্রাউন সুগার পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৭ কেজি ৮৬৩ গ্রাম উন্নত মানের ব্রাউন সুগার। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। এত বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা ও মালদহ জেলায়।

গভীর রাতে চাটলা গ্রামে জুয়েলার্স কর্মচারীর উপর দুঃসাহসিক হামলা, ছিনতাইকারীরা ধরা পড়ল বাজারে

গ্রেফতার হওয়া অভিযুক্তরা হল— মাসিদুল শেখ, মহম্মদ আব্দুল্লাহ শেখ, ইসমাইল শেখ, সাদিক শেখ, মোবারক শেখ ও সাদিকুল শেখ। পুলিশ জানিয়েছে, সাদিকুল শেখ কালিয়াচকের ইমামজাগীর বাসিন্দা এবং বাকি পাঁচজন কালিয়াচকের মোজমপুর এলাকার নারায়ণপুরের কিসমত টোলার বাসিন্দা।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কালিয়াচক থেকে এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার প্রথমে কলকাতায় নিয়ে আসা হত। এরপর শহরের বিভিন্ন এলাকায় তা ছড়িয়ে দেওয়া হতো। কলকাতাকে কেন্দ্র করে রাজ্যের নানা প্রান্তে এই মাদক সরবরাহের একটি বড় চক্র সক্রিয় ছিল বলেই সন্দেহ পুলিশের।

বৃহস্পতিবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। শুনানির পর আদালত একদিনের জন্য ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দেয়।

বিক্ষোভের পর দাবি পূরণ। অজয় নদীর উপর অস্থায়ী সেতু নির্মাণ শুরু, খুশি এলাকাবাসী

কালিয়াচক থেকে কলকাতায় ছড়িয়ে পড়া ব্রাউন সুগারের এই ‘বিষের ধোঁয়া’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেলা পুলিশের আধিকারিকরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, কোথা থেকে মাদক আসছিল এবং কারা এর মূল মাথা— সেই সব দিক খতিয়ে দেখছে পুলিশ। প্রয়োজনে আরও গ্রেফতারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।

মালদা

সপ্তাহের সেরা

ইন্টারনেট ছাড়াই রিচার্জ? TRAI-এর নতুন প্রস্তাবে চমক, কমবে মোবাইল খরচ!

TRAI-এর প্রস্তাবে কী বদল আসতে পারে? নিউজ বাজার২৪ ডেস্ক ,...

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

Topics

PL ২০২৬: ৯৯ রানে জিতে ঘুরে দাঁড়াল মুম্বই, ড্রেসিংরুমের ‘ইতিবাচকতা’ই টার্নিং পয়েন্ট

অশ্বনী কুমারের বিধ্বংসী স্পেল নিউজ বাজার২৪ ডেস্ক : Indian Premier...

সল্টলেকে বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, জানলার কাঁচ ভেঙে রোগী উদ্ধার

কীভাবে লাগল আগুন? নিউজ বাজার২৪ ডেস্ক, কলকাতা: Kolkata-র Salt Lake-এ...

দিদি না শুভেন্দু? ২০২৬ ভোটে মালদা-মুর্শিদাবাদে ‘মিম ফ্যাক্টর’ কি বদলে দেবে নবান্নের সমীকরণ?

মালদা-মুর্শিদাবাদে কেন গুরুত্বপূর্ণ ‘মিম ফ্যাক্টর’? নিউজ বাজার২৪ ডেস্ক : ২০২৬...

আজ কি ভিজবে তিলোত্তমা ? জেনে নিন কলকাতা ও মালদহের আবহাওয়া আপডেট।

আজ কি বৃষ্টি হবে? কলকাতা আবহাওয়া আপডেট নিউজ বাজার২৪ ডেস্ক...

কেন্দ্রীয় বাহিনীতে চাকরির সুযোগ: সিআরপিএফ-এ ৯ হাজারের বেশি কনস্টেবল নিয়োগ

নিউজ বাজার২৪ ডেস্ক : সরকারি চাকরির সন্ধানে থাকা যুবক-যুবতীদের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img