শীত নয়, আসছে বৃষ্টি! বুধবার থেকে দক্ষিণবঙ্গে তুমুল বর্ষণের পূর্বাভাস
news bazar24: নিজস্ব প্রতিনিধি: শীতের প্রথম ইনিংস শুরু হবার আগেই আরেকবার বৃষ্টি হানা দেবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামি বুধবার থেকে শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। মূল প্রভাব পড়বে উপকূলবর্তী জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এরপর এই দুই জেলায় বৃহস্পতিবার থেকে বৃষ্টির দাপট বাড়বে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শুক্রবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। শনিবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ফিরবে শুষ্ক আবহাওয়া।
হঠাৎ পল্লীতে SIR আতঙ্ক, বাংলাদেশি বসবাস নিয়ে আতঙ্কে বাসিন্দারা
তবে হাওয়া অফিস জানিয়েছে কলকাতায় বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আকাশ থাকবে আংশিক মেঘলা। অন্যদিকে উত্তরবঙ্গে আজ সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষত পার্বত্য জেলাগুলিতে। মঙ্গলবার থেকে সেখানে বৃষ্টি থেমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আজকের তাপমাত্রা:
সোমবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৪ থেকে ৯০ শতাংশের মধ্যে।
কি কারনে আবার বৃষ্টি ?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত । পূর্বমধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ক্রমে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশ ও মায়ানমার উপকূলে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাব আংশিকভাবে বাংলাতেও পড়তে পারে।
শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ ১৩ নভেম্বর — ফাঁসি না কারাদণ্ড?
এছাড়াও মধ্য বাংলাদেশ ও উত্তর-পূর্ব অসমে তৈরি হতে পারে জোড়া ঘূর্ণাবর্ত। ওই এলাকায় যাওয়া ভারতীয় মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মৌসম ভবন। আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে বলেও জানানো হয়েছে। তাই বার বার করে মৎস্যজীবীদের সাবধান করে সুমুদ্রে ট্রলার নিয়ে যেতে বারন করেছে প্রশাসন।






