Newsbazar24 Desk:: প্রাচীন ঐতিহ্য ও লোকসংস্কৃতির টানে ফের শুরু হল পুরাতন মালদহের চারু শেঠের কাঠের মেলা। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল এই ঐতিহ্যবাহী মেলা। প্রায় তিনশ বছর পুরনো এই মেলা আজও হয়ে আসছে পুরো নিয়ম মেনেই।
সরকারি ঘোষণা অনুযায়ী, তিনদিনের এই মেলা হলেও বাস্তবে মেলার আনন্দ ও কেনাকাটা চলে প্রায় কালীপুজোর আগের দিন পর্যন্ত। ফলে মেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্তের মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।
পুরাতন মালদহের এই কাঠের মেলা দীর্ঘদিন ধরেই এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। মেলায় কাঠের তৈরি বিভিন্ন সামগ্রীকে কেন্দ্র করে পাশের জেলা গুলো সহ পার্শ্ববর্তী রাজ্যের ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘটে। মেলার দিনগুলিতে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। ছোট-বড় সকলের কাছে এই মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, বরং পুরনো দিনের স্মৃতি ও ঐতিহ্যকে নতুন করে অনুভব করার একটি বিশেষ উপলক্ষ।
পুরোনো জায়গা ছেড়ে কয়েক বছর থেকে নতুন জায়গায় বসছে মেলা।জনশ্রুতি রয়েছে, পুরাতন মালদায় চারু শেঠ নামে এক জমিদার ছিলেন। হাতির পিঠে চেপে তিনি জমিদারি পরিদর্শন করতেন। তার বাড়িতে দুর্গাপুজোর আয়োজন হলেও দশমীতে প্রতিমা বিসর্জনের পর এলাকার মানুষের মধ্যে মন খারাপের পরিবেশ তৈরি হতো। সেই শূন্যতা কাটাতেই দুর্গাপুজোর ১৪ দিন পর মেলার সূচনা করেন চারুবাবু। প্রথমদিকে মহানন্দা নদীর গুজরঘাটে বসত এই মেলা।পরবর্তীতে কাঠের তৈরি আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রীর কেনাবেচাকে কেন্দ্র করে মেলার জনপ্রিয়তা বাড়তে থাকে। জেলার গণ্ডি ছাড়িয়ে এই মেলার পরিচিতি ছড়িয়ে পড়ে বাইরেও। বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ কাঠের সামগ্রীর মেলা হিসেবে পরিচিত চারু শেঠের মেলা। স্থানীয়দের আশা, এবারও মেলার দিনগুলিতে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে জমজমাট হয়ে উঠবে গোটা এলাকা। কালীপুজোর আগের রাত পর্যন্ত চলবে এই মেলা।
পুরাতন মালদহের এই কাঠের মেলা দীর্ঘদিন ধরেই এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। মেলায় কাঠের তৈরি বিভিন্ন সামগ্রীকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের সমাগম ঘটে। মেলার দিনগুলিতে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। ছোট-বড় সকলের কাছে এই মেলা শুধু কেনাকাটার জায়গা নয়, বরং পুরনো দিনের স্মৃতি ও ঐতিহ্যকে নতুন করে অনুভব করার একটি বিশেষ উপলক্ষ।
প্রাচীন সংস্কৃতির ধারাকে বজায় রেখে চারু শেঠের কাঠের মেলা এবারও মানুষের মিলনক্ষেত্র হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের
কাঠের মেলার এই দীর্ঘদিনের ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই এখন বিশেষ তাৎপর্যপূর্ণ। পুরাতন মালদহের এই মেলা আবারও প্রমাণ করে, সময়ের পরিবর্তন হলেও মানুষের সঙ্গে শিকড়ের টান অটুট থাকে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলাকে ঘিরে তাই উৎসবে মেতেছে পুরাতন মালদহ।



