news bazar24, কলকাতা: দীপাবলির পরই বাঙালির অন্যতম স্নেহভরা উৎসব ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। বোনেরা এই দিনে ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় কপালে ফোঁটা দেন, আর ভাই প্রতিশ্রুতি দেয় বোনকে রক্ষা করার।
২০২৫ সালে ভাইফোঁটা পড়ছে বৃহস্পতিবার, ২৩ অক্টোবর (৫ কার্তিক)।
পঞ্জিকা অনুযায়ী,
-
প্রতিপদ থাকবে: ২১ অক্টোবর বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ২২ অক্টোবর সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত।
-
দ্বিতীয়া শুরু: ২২ অক্টোবর সন্ধ্যা ৬টা ১৫ মিনিট।
-
দ্বিতীয়া শেষ: ২৩ অক্টোবর রাত ৮টা ১৯ মিনিট।
এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে উচ্চারণ করেন ভাইফোঁটার মন্ত্র —
“দ্বিতীয়ায় দিয়া ফোঁটা, তৃতীয়ায় দিয়া নিতা,
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা,
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।”
ভাইফোঁটা পালনের মূল উপকরণ হল — চন্দন, তুলসীপাতা, এবং ধানদূর্বা।
বিশ্বাস করা হয়, চন্দনের ফোঁটা কপাল ঠান্ডা রাখে, মনোসংযোগ বাড়ায় ও আত্মশক্তি জাগায়। এই কারণেই প্রাচীনকালে মুনি-ঋষিরা কপালে চন্দনের তিলক দিতেন।
৫০০০ বছরের বর্গভীমা মন্দির, তমলুকের অলৌকিক শক্তিপীঠ
পশ্চিমবঙ্গে এই উৎসব ‘ভাইফোঁটা’ নামে জনপ্রিয় হলেও, গোয়া, মহারাষ্ট্র ও কর্ণাটকে একে বলা হয় ‘ভাইবিজ’, উত্তর ভারতে পরিচিত ‘ভাইদুজ’ নামে এবং নেপাল ও দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই দিনটি পালিত হয় ভাইটিকা নামে। ভ্রাতৃ-ভগ্নীর স্নেহ, আশীর্বাদ ও ভালোবাসার এই দিনটি আজও পারিবারিক বন্ধনের এক উজ্জ্বল প্রতীক।






