১৪ বছরে ২ কোটির কর্মসংস্থান : উন্নয়নের পাঁচালি’ তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজ বাজার ২৪ ডেস্ক | ০২ ডিসেম্বর ২০২৫

আগামী বছর ১৫ বছরে পা দিতে চলেছে বাংলার মা–মাটি–মানুষের সরকার। তার আগেই রাজ্যের গত ১৪ বছরের উন্নয়নের খতিয়ান সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে আয়োজিত সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী প্রকাশ করলেন রাজ্য সরকারের ‘উন্নয়নের পাঁচালি’। তাঁর দাবি, “আজ বাংলা গোটা দেশের কাছে উন্নয়নের মডেল।”

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, গত ১৪ বছরে রাজ্যে ২ কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিশেষ করে ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার বাইরে আনা হয়েছে, যা রাজ্যের উন্নয়নচিত্রে বড় মাইলস্টোন বলে দাবি করেছেন তিনি।

 কর্মসংস্থান ও রাজস্বের উন্নতি

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান—

  • ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থান: রাজ্যে ১ কোটি ৩০ লক্ষের বেশি মানুষ এই খাতে যুক্ত।

  • মহিলা পরিচালিত ক্ষুদ্র শিল্পের সংখ্যা: দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম।

  • রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ লক্ষ

  • কর আদায় ২০১১ সালের তুলনায় ৫.৩১ গুণ বৃদ্ধি

  • কৃষিক্ষেত্রে উন্নয়ন হয়েছে ৯.১৬ গুণ

  • মাধ্যমিক পরীক্ষা২০২৬ এর প্রস্তুতি সভায় পর্ষদ সভাপতি মালদহে

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, রাজ্যে তৈরি হচ্ছে ৬টি অর্থনৈতিক করিডোর, যার ফলে আগামী দিনে আরও এক লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি দেউচা পাচামীতেও প্রায় এক লক্ষ চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 কল্যাণমূলক প্রকল্পে অগ্রগতি

মুখ্যমন্ত্রী একের পর এক সফল সমাজকল্যাণমূলক প্রকল্পের তথ্য তুলে ধরেন—

  • লক্ষ্মীর ভাণ্ডার: ২ কোটি ২১ লক্ষ পরিবার

  • কন্যাশ্রী: ১ কোটি ছাত্রী

  • রূপশ্রী: ২২ লক্ষ কন্যার বিয়ে

  • স্বাস্থ্যসাথী সুবিধা: ২ কোটি ৪৫ লক্ষ পরিবার

  • আবাসন: ৬৭ লক্ষ ৬৯ হাজার বাড়ি নির্মাণ; মোট লক্ষ্য ১ কোটি বাড়ি

 শিল্পক্ষেত্রে বৃদ্ধি

মুখ্যমন্ত্রী জানান, বাংলায় তৈরি হচ্ছে—

  • মেট্রো কোচ

  • লোকাল ট্রেনের কোচ

  • ভারী যন্ত্রপাতি

  • জাহাজ
    এছাড়া ইস্পাত ও সিমেন্ট শিল্পেও নতুন বিনিয়োগ আসছে। গত দশ বছরে ৪২ লক্ষ যুবক-যুবতীকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 মুখ্যমন্ত্রীর বক্তব্য

“এই সাড়ে ১৪ বছরে আমাদের সরকার কী কী উন্নয়নমূলক কাজ করেছে, তা রাজ্যবাসীর কাছে তুলে ধরাই আমাদের দায়িত্ব। ‘উন্নয়নের পাঁচালি’-তে ভবিষ্যতে আরও কিছু তথ্য সংযোজন হবে। এরপর সেটি সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়া হবে,”—বলেন মুখ্যমন্ত্রী।

Government of West Bengal 

সপ্তাহের সেরা

নেপালের রাজনীতিতে বড় ধাক্কা: দুর্নীতির অভিযোগে পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং

বিতর্কিত ব্যবসায়ীর সঙ্গে যোগ নিয়ে প্রশ্ন নিউজ বাজার২৪, আন্তর্জাতিক ডেস্ক:...

নারী শক্তিতে সরগরম মালদার নির্বাচন; ৪২৮টি বুথে প্রিসাইডিং থেকে পুলিশ—সবই মহিলা!

নিউজ বাজার২৪ ডেস্ক , মালদা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদা...

মালদায় নববর্ষের রঙিন সন্ধ্যা, ‘বৈঠকি আড্ডা’য় জমল শিল্পীদের মিলনমেলা

গানে-আড্ডায় কীভাবে নববর্ষ বরণ হল মালদায় নিউজ বাজার ডেস্ক ,...

দিল্লিকে উড়িয়ে অভিষেকের রেকর্ড সেঞ্চুরি, ম্যাচ শেষে ফাঁস করলেন জয়ের রহস্য

পরিস্থিতি বুঝে বদলালেন ব্যাটিং কৌশল নিউজ বাজার২৪ ডেস্ক : আইপিএল...

Topics

মালদার মিশন রোডে ভয়াবহ দুর্ঘটনা: বাইক আরোহীর মৃত্যু, পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিউজ বাজার২৪ ডেস্ক ঃ সাতসকালে ভয়াবহ রক্তক্ষয়ী পথদুর্ঘটনার সাক্ষী...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img