Tuesday, December 16, 2025
19 C
Kolkata

পদপিষ্টের ঘটনায় তোলপাড় বর্ধমান স্টেশন, রেল প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

newsbazar24 : রবিবার সন্ধ্যার ভয়াবহ পদপিষ্টের ঘটনার পর সোমবার সকাল থেকেই বর্ধমান স্টেশনে দেখা গেল আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জিআরপি ও আরপিএফ কর্মীরা টহল দিচ্ছেন নিয়মিত। তবে রেলের দীর্ঘদিনের গাফিলতি নিয়েই এখন প্রশ্ন তুলছেন সাধারণ যাত্রীরা।

রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝের ফুটব্রিজে ওঠার সিঁড়িতে আচমকাই এই পদপিষ্টের ঘটনা ঘটে। ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়ির জেরে পড়ে গিয়ে আহত হন বহু যাত্রী। তাঁদের মধ্যে ৬ জন এখনও ভর্তি রয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ঘটনার পর থেকেই রেলের পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। অভিযোগ, বছরের পর বছর ধরে ওই একই সিঁড়িতে দুর্ঘটনা ঘটলেও রেল প্রশাসন কার্যত উদাসীন। প্রতিবার ঘটনার পর কয়েকদিন নিরাপত্তা ব্যবস্থা কড়া হয়, তারপর আবার আগের মতো ঢিলেঢালা হয়ে যায় সব কিছু।

Google Maps কে চ্যালেঞ্জ করতে এল MapmyIndia-এর Mappls, জেনে নিন বিশেষ ফিচারগুলো

এক যাত্রী বলেন, “প্রায় প্রতিদিনই শেষ মুহূর্তে রেলের তরফে মাইকিং করা হয়। ফলে ফুটব্রিজে দাঁড়িয়ে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নীচে নামতে গিয়ে দুর্ঘটনা ঘটে। রেলের উচিত আগে থেকে ঘোষণা করা এবং যাত্রী চলাচলের দিকনির্দেশ ঠিক করা।”

অন্যদিকে দুর্ঘটনার পর রেল প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাবও প্রকটভাবে সামনে এসেছে। কারণ শনিবার রাত ১১টার সময় বর্ধমান স্টেশনে হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানান, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন জখম যাত্রী ভর্তি আছেন। সেখানে একই সময়ে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত প্রেস রিলিজে জানান, হাসপাতালে ভর্তি ৩ জন।

২০২৬ সালে শনির সাড়ে সাতি তুঙ্গে! তিন রাশির জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত

এই বিপরীত তথ্য তুলে দিয়েছে প্রশাসনের ভেতরে যোগাযোগ ও তথ্যপ্রবাহের ঘাটতির ইঙ্গিত। যদিও ডিআরএম বিশাল কাপুর স্পষ্ট করেন, “৮ জন যাত্রী ভর্তি আছেন, তার মধ্যে ৫ জন মহিলা এবং ৩ জনের অবস্থা গুরুতর।

Railway Board Safety Directorate

Hot this week

রাজ্যস্তরের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় মালদহের আসিফ হোসেনের ব্রোঞ্জ পদক

Newsbazar24 রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতায় আবারো মালদহের এক প্রতিযোগীর সাফল্য।...

মায়াবিনী সংস্কৃতিক সন্ধ্যার আয়োজন এক স্বেচ্ছাসেবী সংস্থার

Newsbazar24::সৌহার্দ্য মালদার দ্বাদশ বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ...

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তুলতে হস্তশিল্প মেলা

Newsbazar24:: কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের উদ্যোগে ও কৃষ্ণ কালীতলা ভোকেশনাল...

ইংরেজবাজার কার্নিভালকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে, চাঁদা তোলায় ক্ষোভ ব্যবসায়ীদের

ইংরেজবাজারে বড়সড় কার্নিভালের প্রস্তুতি, চাঁদা তোলাকে ঘিরে শুরু রাজনৈতিক...

Topics

ভারতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ কিভাবে ক্রিসমাস উদযাপিত করে

Newsbazar24:ভারতে ক্রিসমাসের সময়, উৎসবের পরিবেশকে অনন্য ঐতিহ্য এবং রীতিনীতির...

বড়দিন কি? এর পটভূমিই বা কি

Newsbazar24:প্রতি বছর ২৫শে ডিসেম্বর পালিত হয় বড়দিন, যা...

ভোটার তালিকায় আজব গরমিল!বাবা ৬৩, ‘ছেলে’ ৫৯ ও ৫৮ মঙ্গলকোটে শোরগোল

শিরোনাম: ভোটার তালিকায় আজব বয়সের গরমিল, বাবা ৬৩—ছেলে ৫৯...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img